• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

ইউএনও ফাহমিদাকে বিদায় সংবর্ধনা

by Aparadhdamon
October 11, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
ইউএনও ফাহমিদাকে বিদায় সংবর্ধনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হককে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ এবং অফিসার্স ক্লাবে যৌথ আয়োজনে সোমবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ফেনি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পাওয়া ফাহমিদা হক তার বিদায়ী বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমার জন্য অনেক আনন্দের এবং একই সাথে কিছুটা বেদনারও। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি। আমি এই পরিষদে দায়িত্ব পালন করতে গিয়ে সবার সহযোগীতা পেয়েছি। এখানকার সকল অফিসার খুবই দায়িত্বশীল ছিলেন। বিশেষ করে পরিষদের চেয়ারম্যান খুবই আন্তরিক এবং সহযোগীতা পরায়ন মানুষ। যে কোন কাজে আমাদের চমৎকার সমন্বয় ছিলো। আমি সব সময় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। কারণ আমি বিশ্বাস করি, আমার কর্মের জন্য মহান আল্লার কাছে জবাবদিহিতা করতে হবে। তাই সবসময় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থেকেছি। তিনি আরে বলেন, আপনাদের আজকের এই ভালোবাসায় আমি অনেক খুশি। আপনারা সবাই আমার প্রশংসা করেছেন। তবে কোন ত্রুটি থাকলে তার সমালোচনা শুনলে আমার জন্য উপকার হতো। কিন্তু বিদায় বেলায় মূলত প্রশংসা করা হয়। তাই হয়তো আপনারা প্রশংসা করেছেন। জীবনের এই সুন্দর সময় টুকু আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। চাঁদপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, আবিদা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল আহমেদ, কৃষি অফিসার আয়শা আক্তার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল হাই, প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারি, রামপুর ইউপির চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন। এ সময় উপস্থিত ছিলের, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন, পিআইও মোঃ রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারি, রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপির চেয়ারম্যান কাশিম খান, হানারচর ইউপি ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, মৈশাদী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারিসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
আজ অ্যাডঃ সিরাজুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

আজ অ্যাডঃ সিরাজুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

রাণীনগরে মাদকসহ দুইজন আটক

রাণীনগরে মাদকসহ দুইজন আটক

3 years ago

জমির সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই প্রতারণার শিকার। সিরাজগঞ্জ, মাসুয়াকান্দি।

2 years ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন