• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

ঈশ্বরদীতে ছাত্রলীগের সহ-সভাপতি কর্তৃক পুলিশ সদস্যকে হত্যার চেষ্টা, থানায় মামলা আটক-২

by Administration
May 27, 2023
in বাংলাদেশ
0
ঈশ্বরদীতে ছাত্রলীগের সহ-সভাপতি কর্তৃক পুলিশ সদস্যকে হত্যার চেষ্টা, থানায় মামলা আটক-২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধিঃ মোঃ মামুন আটক মোটর সাইকেল ছিনিয়ে নিতে ঈশ্বরদীতে ছাত্রলীগের সহসভাপতি কতর্ৃক হাইওয়ের এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহতসহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ছাত্রলীগনেতাসহ দুইজনকে গ্রেফতারসহ ২টি মোটর সাইকেল জব্দ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পাবনা সদর থানার মজিদপুর গ্রামের মতিউর রহমান মিন্টুর ছেলে আশিকুর রহমান আকাশ (২৪) ও একই এলাকার সৌরভ আলীর ছেলে হাসিব আলী (২৯)। আটক আশিকুর রহমান আকাশ পাবনা সদর উপজেলার মালিকাগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও পাবনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন। হাসিব ছাত্রলীগকমর্ী ও আকাশের সহযোগি। আজ (শুক্রবার) দুপুরে আটককৃতদের পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে দায়ের করা মামলায় পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসান বাশির। পাকশী হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যানাল জানান, বৃহস্পতিবার বিকেলে পাকশী হাইওয়ে থানার সদস্যরা পাবনার টেবুনিয়া বাজার এলাকায় তল্লাশি চৌকি বসায়। এসময় হেলমেটবিহীন আশিকুর রহমান আকাশের হেলমেট ব্যবহার না করাসহ গাড়ির কাগজপত্র না থাকায় গাড়িটি আটক করা হয়। এই সময় আকাশ পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে অশালিন কথাবার্তা বলে। তখন তার গাড়িটি আটক করে হাইওয়ে থানার পুলিশ সদস্য সাধন চন্দ্র বর্মণের মাধ্যমে হাইওয়ে থানাতে পাঠানো হয়। ওসি আরও জানান, পথে মধ্যে ঈশ্বরদী দাশুড়িয়ার মুনসিদপুর এলাকায় আশিকুর রহমান আকাশ তার সহযোগি হাসিব আলী অপর একটি মোটর সাইকেল নিয়ে এসে গতিরোধ করে মোটর সাইকেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এই সময় পুলিশ সদস্য তাদের বাধা দেয়। তখন ওইদুই মিলে পুলিশ সদস্যকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় বেধড়ক মারপিট করতে থাকে। এই সময় ঈশ্বরদী থানা পুলিশের একটি গাড়ি আসামীদের পাবনা জেল হাজতে রেখে ফেরার পথে পোশাক পরিহিত পুলিশ সদস্যকে গলা টিপে ধরে বেধড়ক মারপিটসহ মাটিতে শুয়ে ফেলাতে দেখে তাদের আটক করে। আর আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসান বাশির জানান, এই বিষয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল হোসেন বাদী হয়ে হত্যার চেষ্টায় মারপিট করার অভিযোগে মামলা দায়ের করেছে। আটক আশিকুর রহমান আকাশ ও হাসিব আলীকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন জানান, ছাত্রলীগের সহ সভাপতি আশিকুর রহমান আকাশসহ তার সহযোগি হাসিব আলীর বিষয়টি শুনেছি। তাদের বিষয়ে পাবনা জেলা কমিটির সভাপতি ও সম্পাদককে জানানো হয়েছে। তারা সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নেবেন তা জেলা কমিটির ব্যাপার।

Administration

Administration

Next Post
নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন।

নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ভুয়া তিন সেনা সদস্য ছিলো ওরা,এর ভিতরে ছাত্রলীগ ক্যাডার নেতাও কারাগারে 

2 years ago
চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন