• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে বসতবাড়িতে ভাংচুর ও মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী নাতিকে জখম।

by Aparadhdamon
November 5, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
গাইবান্ধা গোবিন্দগঞ্জে বসতবাড়িতে ভাংচুর ও মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী নাতিকে জখম।
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে বসতবাড়িতে ভাংচুর ও চুরির পাশাপাশি মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী নাতিকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেছেন আবু তালেব

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার প্রতিবেশি মতলুবুল রহমান ও জয়নব বেগমের সাথে ভুক্তভোগীর ছেলে ও মুক্তিযোদ্ধার নাতি প্রতিবন্ধী কামরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কামরুলকে মারপিট করে। পরের দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সুমনের বসতবাড়ির উঠানে পারিবারিক শালিসে বসে প্রতিবেশিরা। সেখানে শালিস না মেনে অভিযুক্তরা প্রতিহিংসাবশত আবু তালেবের শয়নঘরে অবৈধভাবে প্রবেশ করে জিনিসপত্র ভাংচুর করে। তারা একটি টিভি, খাট ও আলমিরার ক্ষতিসাধন করে আলমিরায় রাখা এক লাখ টাকা ও শিক্ষাগত সার্টিফিকেটগুলো চুরি করে। এসময় বাধা দিতে গেলে প্রতিবন্ধী কামরুলকে ধারালো ক্ষুর দিয়ে বামহাতে রক্তাক্ত মাংসসমেত কাটা জখম করে। তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা আহত কামরুলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলা : বিজিবির ক্যাম্প ইনচার্জ ও সোর্স আহত

ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলা : বিজিবির ক্যাম্প ইনচার্জ ও সোর্স আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শিবগঞ্জে বিনামূল্যে ৫২৫ কৃষক পেল সার ও বীজ বিতরণে এমপি শিমুল

3 years ago
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখা কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা প্রদান।

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখা কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা প্রদান।

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন