• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

চট্রগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান বিভিন্ন ইটভাটাকে জরিমানা

by মোঃ বাবুল ্মিয়া
February 25, 2025
in E-Paper
0
চট্রগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান বিভিন্ন ইটভাটাকে জরিমানা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্রগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান বিভিন্ন ইটভাটাকে জরিমানা

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় দিনব্যাপী এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা জরিমানা এবং ৭টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল-মামুন।

উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (NBK), সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ড: ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

২. মেসার্স মা ব্রিকস ম্যানুঃ, সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

৩. মেসার্স শাহ আমানত ব্রিকস (SMB), সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ ৫,০০,০০০/- জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

৪. মেসার্স পদ্মা ব্রিকস ম্যানু (PBM), সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ কৃষি জমির মাটি ও পাহাড় কর্তনের দায়ে ৭,০০,০০০/- জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

৫. মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ (KBM), সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ ৫,০০,০০০/- জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

৬. মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ (MBM)
সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ ৫,০০,০০০/- জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

৭. মেসার্স এএইচ ব্রিকস, সাং- চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
দণ্ডঃ ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন এবং পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যগণ।

মোঃ বাবুল ্মিয়া

মোঃ বাবুল ্মিয়া

ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০

Next Post
আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযান

আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজী, আটক ১

নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজী, আটক ১

8 months ago
ডোমার রেল স্টেশনের টয়লেটের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার।

ডোমার রেল স্টেশনের টয়লেটের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার।

3 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন