• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

চাঁদপুর সরকারি কলেজে মাদক বিরোধী আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার উদ্বোধন

by Aparadhdamon
September 10, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর- মেঘনাপাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল দশটায় কনফারেন্স কক্ষে সিডিএম মাদক বিরোধী আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন এবং মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর আয়োজনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএম এর সভাপতি ভিভিয়ান ঘোষ। আব্দুল বাসিত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এবং সিসিডিএফ এর মডারেটর কিউ এম হাসান শাহরিয়ার। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তির শুদ্ধতায় নিজেকে গড়ি, মাদকে না বলি এই শ্লোগানে উজ্জীবিত হয়ে চাঁদপুর জেলার ১৬টি বিতর্ক দল নিয়ে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক উৎসব-২০২২ অংশ হিসেবে এই আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ বলেন, একজন ভাল বিতার্কিক হতে হলে বাচন ভঙ্গি সুন্দর হতে হবে। সর্বশেষ তথ্য সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। অখন্ডনীয় যুক্তি দিতে হবে এবং বিপরীত পক্ষের যুক্তি অবশ্যই খন্ডন করতে হবে। বির্তক জ্ঞানের প্রসার ঘটায়। অন্য দিকে মাদক মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিজেকে তথা যুবসমাজকে বাচঁতে হলে, মাদকে না বলতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে।’’ চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত বিতার্কিকের গুনাবলী এবং মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর শাখার সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করেন। তিনি বিভিন্ন প্রকার মাদকের ভয়াবহতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মাদক গ্রহণ করবে না বলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। চাঁদপুর জেলার ১৬টি বিদ্যালয় নিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা। মূলত মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রথম দিন (৮ সেপ্টেম্বর) কর্মশালা ও মাদক বিরোধী সেমিনার, দ্বিতীয় দিন (৯ সেপ্টেম্বর) রাউন্ড পর্বের বির্তক প্রতিযোগিতা এবং শেষ দিন (১০ সেপ্টেম্বর) ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের বিতার্কিকের জন্য থাকছে সার্টিফিকেট ও পুরস্কার। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য থাকবে বিশেষ ট্রপি। চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

চাঁদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট মালিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে পলাতক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বগুড়ায় সুদের টাকা উত্তলন করাকে কেন্দ্র করে হত্যা,হত্যা মামলার আসামীকে গ্রেফতার করলো পুলিশ

বগুড়ায় সুদের টাকা উত্তলন করাকে কেন্দ্র করে হত্যা,হত্যা মামলার আসামীকে গ্রেফতার করলো পুলিশ

2 years ago

হামলা-লুটপাটের এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামীরা,উদ্বার হয়নি খামারের সরঞ্জাম

3 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন