• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

জামালপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু,আটক তিন

by মোহাম্মদ সাঈদ
June 15, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
জামালপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু,আটক তিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)

প্রকাশের সময় : ঢাকা, ১লা আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ,২৫শে জিলকদ, ১৪৪৪ হিজরি,  আপডেট : ০৫:৫০:৩৫  পিএম .

জামালপুর প্রতিনিধি : জামালপুরে কুপিয়ে ও পিটিয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম রাব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ।

সহকর্মী ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্বপালন শেষে বকশিগঞ্জ বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এসময় পাটহাটি এলাকায় পৌঁছলে পূর্বপ্রস্তুতি অনুযায়ী সন্ত্রাসীরা নাদিমের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতাল এবং সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল পৌনে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম অপরাধদমনকে  জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু সম্প্রতি নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলা গতকাল বুধবার খারিজ হওয়ার পর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ক্ষিপ্ত হন এবং লোকজন দিয়ে নাদিমের ওপর হামলা করেন।

এ ব্যাপারে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা মুঠোফোনে বলেন, সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা জানার পরই হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। তখন তিনি অজ্ঞান থাকায় তাার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এরইমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

সাংবাদিক হত্যার ঘটনায় জামালপুর প্রেসক্লাব আয়োজনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।জামালপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন। প্রতিবাদ সভা থেকে ৩দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, এরই মধ্যে হামলার সিসিটিভির ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মোহাম্মদ সাঈদ

মোহাম্মদ সাঈদ

স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১

Next Post

কেরানীগঞ্জ সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

গাইবান্ধায় শত্রুতা করে গরু ও মুরগির ফার্মের পাশেপুকুর খননঃ মালিককে হত্যার হুমকি

গাইবান্ধায় শত্রুতা করে গরু ও মুরগির ফার্মের পাশেপুকুর খননঃ মালিককে হত্যার হুমকি

3 years ago
নওগাঁয় সেনাবাহিনীর সহায়তায় থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম

নওগাঁয় সেনাবাহিনীর সহায়তায় থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম

1 year ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন