• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

ডোমারে উজার হচ্ছে বন বিভাগের গাছ বেদখল হয়ে গেছে ৫৮৫.১৭ একর জমি। দেখার কেউ নেই?

by মোঃ মামুন উর রশিদ রাসেল
May 21, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
ডোমারে উজার হচ্ছে বন বিভাগের গাছ বেদখল হয়ে গেছে ৫৮৫.১৭ একর জমি। দেখার কেউ নেই?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উজার হচ্ছে বন বিভাগের গাছ ও জমি। বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা স্থাপনা ও ঘর বাড়ি। ইতিমধ্যে বেদখল হয়ে গেছে ৫৮৫.১৭ একর জমি। দেখার যেন কেউ নেই? ডোমার বন বিভাগের আওতায় ডোমার ও ডিমলা উপজেলার ডোমার সদর বিট, ডিমলা বিট, গোমনাতী বিট, গোসাইগঞ্জ বিট, সুন্দর খাতা বিট, সাতজান বিট ও ছাতুনামা বিট সর্বমোট ৭টি বিটের আওতায় ৩ হাজার ৫১ একর জমিতে রয়েছে সংরক্ষিত বন, বিভিন্ন প্রজাতির গাছপালা ও খালি মাঠের জমি। বন বিভাগের জনবল সংকট, মামলার ঝামেলা, কর্মকর্তাদের উদাসীনতা এবং তদারকির অভাবে দিনে দিনে উজার হচ্ছে বন। বেদখল হচ্ছে মাঠের জমি। ৩ হাজার ৫১ একর জমির মধ্যে ইতিমধ্যে ৫৮৫.১৭একর জমি বেদখল হয়ে গেছে। এছাড়া প্রতিনিয়ত চুরি যাচ্ছে বনের গাছ। এমনকি বনের মাঝখানে জমি জবর দখল করে পাকা ঘরবাড়ি তৈরি করছেন অনেকে। বেদখলকৃত জমি এবং চুরি যাওয়া গাছের বিষয়ে গত কয়েক বছরে মামলা হয়েছে শতাধিক। একটি সূত্র জানায়, বনের গাছ চুরি করে মামলার খরচ চালায় বিবাদীরা। ডোমার রেঞ্জের ৭টি বিটের আওতায় সর্বমোট ২০টি পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র ৯জন।ডোমার বন বিভাগের তথ্যানুযায়ী, ৭টি বিটের মধ্যে গোসাইগঞ্জ বিটের আওতায় গোসাইগঞ্জ মৌজায় ৪১ব্যাক্তি জমি দখল করেছেন ৬১.৬৭ একর। ডোমার সদর বিটের আওতায় ছোট রাউতা মৌজায় ১৮জন ব্যাক্তি দখল করেছেন ৬.২৮একর জমি। পূর্ব বোড়াগাড়ী মৌজায় ৪৩ব্যাক্তি দখল করেছেন ২৫.৪২ একর জমি। মটুকপুর মৌজায় ৬৬ ব্যাক্তি দখল করেছেন ১৫.৮২ একর জমি। গোমনাতী বিটের আওতায় দক্ষিণ গোমনাতী মৌজায় ৬২জন ব্যাক্তি দখল করেছেন ১৯.৫১ একর জমি। বামুনিয়া মৌজায় ৬২জন ব্যাক্তি দখল করেছেন ১২.৯৮ একর জমি। উত্তর গোমনাতী মৌজায় ২১ ব্যাক্তি দখল করেছেন ৯.১৬ একর জমি এবং গোমনাতী মৌজায় ৩০জন ব্যাক্তি দখল করেছেন ১০.৮৯ একর জমি। সুন্দর খাতা বিটের আওতায় পাঙ্গা মৌজায় ৪৩ ব্যাক্তি দখল করেছেন ৪৫.৬২ একর জমি। মেলা পাঙ্গা মৌজায় ১১২জন ব্যাক্তি দখল করেছেন ৮৯.৫৫ একর জমি। ছাতুনামা বিটের মধ্য সুন্দর খাতা মৌজায় ৫৬ জন ব্যাক্তি দখল করেছেন ৪৭.৪১ একর জমি। নিজ সুন্দর খাতা মৌজায় ৪৮জন ব্যাক্তি দখল করেছেন ১৬.৫৭ একর জমি। পশ্চিম ছাতনাই মৌজায় ৩৭জন ব্যাক্তি দখল করেছেন ১১.৩৩একর জমি এবং শোভাগঞ্জ বালাপাড়া মৌজায় ১৩জন ব্যাক্তি দখল করেছেন ৪.০৭ একর জমি। সাতজান বিটের আওতায় সাতজান মৌজায় ১৩ ব্যাক্তি দখল করেছেন ১৬.১৫ একর জমি। নাউতারা মৌজায় ৯জন ব্যাক্তি দখল করেছেন ৬.০২ একর জমি। ডিমলা বিটের আওতায় কুটির ডাংগা মৌজায় ১১৩ জন ব্যাক্তি দখল করেছেন ১১৫.৪৯ একর জমি। রামডাংগা মৌজায় ৬৩জন ব্যাক্তি দখল করেছেন ২০.৫৬ একর জমি। ছোটখাতা মৌজায় ২ জন ব্যাক্তি দখল করেছেন ০.২৮ একর জমি। পচার হাট মৌজায় ৬জন ব্যাক্তি দখল করেছেন ১১ একর জমি এবং দক্ষিণ সুন্দর খাতা মৌজায় ১০০ জন ব্যাক্তি দখল করেছেন ৩৯.৩৭ একর জমি। এসব জমি গত কয়েক বছর ধরে দখল করে তাতে চাষাবাদ করে আসছেন উল্লেখিত ব্যাক্তিগন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোমনাতী বিট অফিসের আঙ্গিনা থেকে আবাদ করা হয়েছে ভুট্টাক্ষেত। গোমনাতী বিট কর্মকর্তা আব্দুল হাকিম দায়িত্বে থাকলেও তিনি কোনদিনও সেখানে অবস্থান করেননি। গোমনাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান গত ৮মাস আগে গোমনাতী বন বিভাগের মাঝখানে প্রায় ৮বিঘা জমি দখল করে চাষাবাদ করে আসছেন। সেখানে তিনি পাকা ঘরবাড়ি তৈরি করছেন। সেখানেই স্থায়ী নিবাস গড়ার চেষ্টা করছেন। এ জমি দখল করায় তাদের নামে তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। এ বিটের প্রায় ৬০শতাংশ জমি বেদখ হয়ে গেছে। মোস্তাফিজার রহমান জানান, এখানে আমাদের ব্যাক্তি মালিকানা ২.৫৪শতাংশ জমি রয়েছে। সিএস, এসএ ও বিএস রেকর্ড আমাদের নামে রয়েছে। আমরা ওই জমিতে ভুট্টা আবাদ করেছি। বর্তমানে ওই জমি আমাদের দখলে রয়েছে। ডোমার রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হাকিম জানান, জমি বেদখলের বিষয়ে আমরা আদালতে একাধিক মামলা করেছি। বেদখল করা জমি বন বিভাগের নামে গেজেটভূক্ত রয়েছে। উদয়ান্কুর সেবা সংস্থা নামের একটি এনজিও জমি বেদখল করতে তাদেরকে সহায়তা করছে। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিবাদীরা সংখ্যায় বেশি। জনবল সংকট থাকায় আমরা অনেকটাই অসহায় হয়ে পড়েছি। উর্দ্ধতন কতৃপক্ষ ঢাল তলোয়ার সরবরাহ করলে আমরা বেদখলকৃত জমি উদ্ধার করতে সক্ষম হবো।

মোঃ মামুন উর রশিদ রাসেল

মোঃ মামুন উর রশিদ রাসেল

বিশেষ প্রতিনিধি

Next Post
মদের পার্টির টাকার জন্য প্রাণ দিতে হলো ইজিবাইক চালক ১০-ম শ্রেনীর ছাত্র শাকিলকে”

মদের পার্টির টাকার জন্য প্রাণ দিতে হলো ইজিবাইক চালক ১০-ম শ্রেনীর ছাত্র শাকিলকে”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

Aparadh damon

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়া মিনারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

3 years ago

ইসলামপুরে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর এর ছুরির আঘাতে মামলায় সহায়তাকারী মোঃ হুমায়ুন মৃত্যুশয্যায়-

2 years ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন