• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

ডোমারে গৃহবধুর মরদেহ উদ্ধার।

by মোঃ মামুন উর রশিদ রাসেল
July 4, 2023
in E-Paper, বাংলাদেশ, সর্বশেষ
0
ডোমারে গৃহবধুর মরদেহ উদ্ধার।
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি: নীলফামারী ডোমারে আরবী আক্তার(২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(৪জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ায় আরবী আক্তারের স্বামীর বাড়ী হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আরবী আক্তার উল্লেখিত এলাকার তুহিনুর রহমান তুহীনের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বকঠোটা ভালুকখালি এলাকার দবির উদ্দিনের মেয়ে।ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আরবী আক্তারের মৃতদেহ ঘড়ের মেঝেতে শোয়ানো রয়েছে। আমি তাদের কাছে জানতে চাইলে তার স্বামী তুহিন জানান, সে ঘড়ের ফ্যানের রডে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমি তুহিনের নম্বর দিয়ে ঘটনাটি মেয়ের পরিবারকে অবগত করি।মেয়ের বাবা দবির উদ্দিনের দাবী তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে। তিনি বলেন সোমবার দুপুরে তার মেয়ের সাথে সর্বশেষ মোবাইলে কথা হয়। রাত দুইটার পরে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান ফোন দিয়ে জানায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আমরা সকাল ১১টার দিকে ডোমার থানায় এসে দেখতে পাই আমার মেয়ের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, বিয়ের আট বছরে আমার মেয়ের কোন সন্তানাদি না হওয়ায় প্রতিনিয়ত আমার মেয়েকে নির্যাতন করতো জামাই তুহিন। এর আগে আমার মেয়েকে মারধর করায় সে আমার বাড়ীতে চলে এসেছিলো।মঙ্গলবার দুপুরে ডোমার থানায় নিহতের স্বামী তুহিন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার স্ত্রী আরবী আক্তার আমাকে কাঁচা বাজার নিয়ে বাড়ীতে আসতে বলে। আমি বাড়ী এসে দেখতে পাই ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে তার কোন সারাশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে দেখতে পাই তার ঝুলন্ত দেহ। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সেটি তিনি জানেন না বলে জানান।ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য লাশ জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

মোঃ মামুন উর রশিদ রাসেল

মোঃ মামুন উর রশিদ রাসেল

বিশেষ প্রতিনিধি

Next Post

মানবতার ফেরিওয়ালা মো:মুনজুরুল ইসলাম (মুনজু)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাতে চাচা খুন

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাতে চাচা খুন

8 months ago
শুভ উদ্বোধন মধুপুর মার্কেটের সাদ ডালাই

শুভ উদ্বোধন মধুপুর মার্কেটের সাদ ডালাই

2 years ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন