• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, June 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ২

by সুমন কুমার ঘোষ
July 31, 2024
in বিশেষ সংবাদ
0
ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ২
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনান্থলেই সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড়ে।
নিহত সাইফুল ইসলাম শিবরামপুর মাদ্রাসা মোড়ের আছির উদ্দীনের ছেলে ও আটক ট্রাক চালক উপজেলার খাজুর ইউপির দক্ষিণওড়া নিচপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল (৩৯) ও হেলপার ইব্রাহিম হোসেন (৪২) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে সাইকেল রেখে সাইফুল ইসলাম তার ধানের জমিতে সার দিতে যান। সার দেওয়া শেষ করে সাইকেলের নিকট পোঁছামাত্র একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক জুয়েল ও হেলপার ইব্রাহিম হোসেনকে আটক করে গণ ধোলাই দেয় এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাপ্ত) মো. গাজীউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদসহ থানা ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

বি,এন,পি, ও জামাতের প্রতি বাদে মাঠে নেমেছেন চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগ। মাসুদ রানা। দৈনিক অপরাধ দমন ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস চান্দাইকোনা অনুষ্ঠিত ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মাসুদ রানা দৈনিক অপরাধ দমন সিরাজগঞ্জ প্রতিনিধি

2 years ago
নওগাঁর মহাদেবপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

6 months ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন