• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, April 11, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

তিন থানা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি

by Aparadhdamon
November 18, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
তিন থানা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের মধ্যে সময়ের ব্যবধান থাকলেও চেতনার কোনই অমিল নেই। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার অধীনস্থ ডবলমুরিং, আকবর শাহ এবং পাহাড়তলী থানা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা ১৭ নভেম্বর, বিকেলে নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে ও সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ অলিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, জেলা সদস্য সাংবাদিক আহমেদ কুতুব, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, মো. আবু সুফিয়ান, তিন থানা শাখার পক্ষে মো. সাহাব উদ্দিন আওরঙ্গজেব, মো. হায়দার আলী, মো. হুমায়ুন ছগীর মহন, জাহেদুল আলম মুরাদ, মো. জাহাঙ্গীর আলম বেগ, এম. শাহজাহান সাজু প্রমুখ।
সভাপতির বক্তব্যে শওকত বাঙালি বলেন, আমরা যখন স্বাধীনতার ইতিহাসের কথা বলি তখন স্বাভাবিকভাবেই জাতীয় স্বাধীনতার শত্রু-মিত্রের চেহারাগুলো ভেসে ওঠে। বিশেষ করে ঘাতক, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের মুখ-যারা ধর্মের নামে পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষ ধারণ করে নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগ করে নিজেদের ঘৃণ্য অপকর্মের স্বাক্ষর রেখেছিল। এসব ঘৃণ্য অপরাধীদের কোন ক্ষমা নেই। মুক্তিযুদ্ধের অগণিত শহীদের আত্মার প্রতি সম্মান দেখাতে, মুক্তিযুদ্ধকে পূর্ণাঙ্গ করতে এসব অপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, একাত্তরের ঘাতক ও পঁচাত্তরের ঘাতকদের মধ্যে সময়ের ব্যবধান থাকলেও চেতনার কোনই অমিল নেই।
এদিকে, ডবলমুরিং, আকবর শাহ, পাহাড়তলী এবং খুলশী থানা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে চূড়ান্ত সভা আগামী ১৯ নভেম্বর, শনিবার, সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ক্যাপশান : চট্টগ্রামে তিন থানা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা শওকত বাঙালির সাথে জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
গাইবান্ধার পলাশবাড়ীতে ১২ বছরেও মেলেনি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী ববিতার হুইল চেয়ার

গাইবান্ধার পলাশবাড়ীতে ১২ বছরেও মেলেনি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী ববিতার হুইল চেয়ার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

aparadh damon

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে ইসলাম ও মহানবি (সা.)-কে কটূক্তি করায়, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

4 years ago
মহাদেবপুরে ককটেল হামলার প্রতিবাদেআ’লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মহাদেবপুরে ককটেল হামলার প্রতিবাদে
আ’লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন