• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home রাজনীতি

ধামরাই ঢাকা জেলা বিএনপির বিশাল সমাবেশ, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

by মোহাম্মদ সাঈদ
February 24, 2025
in রাজনীতি
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার) : নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকার ধামরাইয়ে পৌরশহরের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার ২৪ফ্রেরুয়ারী বিকেল ৩টার মধ্যে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। বেলা দেড়টার টার মধ্যেই বাদ্যযন্ত্রসহ অনুষ্ঠানস্থলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে গেছে নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো ধামরাই পৌরশহর।

সভায় প্রধান অতিথি হিসেবে হিসেব উপস্হিত ছিলেন, বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকারকে এ দেশের ছাত্র-জনতা, রাজনৈতিক দলগুলো সবাই মিলেই ক্ষমতায় বসিয়েছে।মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের অনেক প্রত্যাশা ছিল, যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সেগুলো শেষ করে বর্তমান সরকার দ্রুত সবার ভোটের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু এখন নতুন খেলা শুরু হয়েছে। কিছু কিছু দল বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তাদের অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না।’ 

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রথম থেকে বলেছি, সহযোগিতা করেছি। সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছে, আমরা দেখছি, সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি।গত ১৫ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন ও ভোগান্তির কথা তুলে ধরে দলের মহাসচিব বলেন, হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করার জন্য, শুধু তাঁর দল থাকবে, আর কোনো দল থাকবে না, এভাবে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছিল। রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে, সব ইনিস্টিটিউশন ধ্বংস করেছে, সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচনব্যবস্থা। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার ঘোষণা করেছে। ভোটকেন্দ্রগুলোতে কুকুর ঘোরাঘুরি করেছে। শফিউল আলম প্রধান তখন বলেছিলেন, ‘কুত্তামার্কা নির্বাচন’।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর শেখ হাসিনার অন্যায়ের ফল বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চোখে পড়ল, ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলছে, “আমার বাবার বাড়িটা ৩২ নম্বরে আমরা দিয়েছিলাম, জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। কেন, কী আমার অপরাধ।” অপরাধ? এটাই তো আপনি বুঝতে পারছেন না হাসিনা। আপনার কী অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংসের চক্রান্ত করেছেন। আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন। আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন। ধর্মকে ধ্বংস করতে চেয়েছেন। ইতিহাসকে বিকৃত করেছেন।’

বেলা দুইটার দিকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। ঢাকা-২ আসনের জনতার এমপি ঢাকা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক  ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।সভায় প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে উপস্হিত ছিলেন।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ (টিটু) ও নজরুল ইসলাম (আজাদ)।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস (মুরাদ), সাধারণ সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান, সদস্যসচিব আসাদুজ্জামান মোহন প্রমুখ।

মোহাম্মদ সাঈদ

মোহাম্মদ সাঈদ

স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১

Next Post
ধামরাই ঢাকা জেলা বিএনপির বিশাল সমাবেশ, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

ধামরাই ঢাকা জেলা বিএনপির বিশাল সমাবেশ, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চট্টগ্রাম মহানগরে নিজ স্ত্রীকে হত্যার দায়ে নেত্রকোনা থেকে ঘাতক স্বামিকে আটক করেছে র‍্যাব-৭ চট্রগ্রাম

3 years ago
নওগাঁয় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

নওগাঁয় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন