• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁয় রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুই শিক্ষার্থী নিহত

by সুমন কুমার ঘোষ
August 11, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁয় সেনাবাহিনীর সহায়তায় থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে রোববার দুপুরে নৌকা ডুবিতে তামান্না (১২) ও রিফাত (১৬) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মিদুল (২৬) ও দুলালী (৩৫) নামের আরও দুই জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত তামান্না স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং রিফাত নওগাঁর সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। নিহতরা হলো উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না ও নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউপির ঘনপাড়া গ্রামের হেলালের ছেলে রিফাত। আহতরা হলেন, উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও পার্শ্ববর্তী আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। আহত দুইজন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। রোববার সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুরের দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। তখন বড় কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন, নৌকাডুবির ঘটনায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে দুইজন মারা গেছেন আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁয় সেনাবাহিনীর সহায়তায় থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম

নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে পূর্ব শত্রুতার জের ধরে মানিক মুক্তা ট্রেডাস সতীহাট বাজার ভাংচুর ও লুটপাট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

রাণীনগরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

বগুড়ায় কিশোরের বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

3 years ago
গাইবান্ধায় উন্নয়নের শোভাযাত্রা- হুইপ গিনি

গাইবান্ধায় উন্নয়নের শোভাযাত্রা- হুইপ গিনি

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন