• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে ছয় হাজার ভাতাভোগীর মতবিনিময়

by সুমন কুমার ঘোষ
October 15, 2023
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে ছয় হাজার ভাতাভোগীর মতবিনিময়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ছয় হাজার বিভিন্ন ভাতাভোগীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ ছলিম উদ্দিন তরফদার সেলিম। সভায় এমপি বলেছেন, ‘এইসব ভাতাভোগী ও তাদের পরিবারের সদস্যরা ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার স্বরসতিপুর হাইস্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।
সভায় ভীমপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, টিসিবির কার্ডধারি, ১৫ টাকা কেজির চাল পাওয়া, আদিবসীদের বিভিন্ন উপকরণ পাওয়া, বৃত্তি পাওয়া প্রভৃতি ভাতাভোগী এবং ক্বওমী মাদ্রাসা ও ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত ৩৪টি এতিমখানার মোহতামিমসহ ছয় হাজার নারী-পুরুষ এতে অংশ নেন। মতবিনিময় সভা রুপ নেয় বিশাল জনসভায়।
এমপি একজন করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী ও একজন ক্বওমী মাদ্রাসার মোহতামিমকে মঞ্চে ডেকে নিয়ে আওয়ামী লীগ সরকারের ভাতা পাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কিনা জানতে চান। তারা সকলেই নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিবেন না বলে জানান। এমপি জানতে চাইলে সমাবেশে উপস্থিত সকলেই দুই হাত তুলে নৌকায় ভোট দিবেন বলে জানান।
এমপি বলেন, ‘এই ইউনিয়নে ছয় হাজার ভাতাভোগী রয়েছেন। এরা যদি ক্ষেপেন তাহলে আর কাউকে লাগবেনা। গড়ে তাদের প্রত্যেকের পরিবারে ছয়জন করে সদস্য রয়েছেন। এরমধ্যে যদি তিনটি করেও ভোট আসে তাহলে ১৮ হাজার ভোট হয়। এই ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার। প্রতিটি ইউনিয়ন থেকে এরমক অর্ধেকের বেশি ভোট আসলে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবেনা।’
ছলিম উদ্দিন তরফদার বলেন, তিনি একবার বিদ্রোহী প্রাথী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এছাড়া বিদ্রোহী প্রার্থী হয়ে একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে কলস মার্কায় স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক দেন। এবারও তিনি নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পাবেন। তবে যে কেউ প্রার্থী হোক না কেন তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
গত তিন টার্মে বিনএপির মনোনয়নে নির্বাচিত ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র সমাবেশে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এমপি সাহেব সকলের কাছে নৌকায় ভোট চেয়েছেন। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিবেন।’
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনসহ মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মধুপুরে আনসার ভিডিপি যাচাই-বাছাই।

মধুপুরে আনসার ভিডিপি যাচাই-বাছাই।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে ২১৮ শিশুশিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ

মহাদেবপুরে ২১৮ শিশুশিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ

3 years ago

উল্লাপাড়ায় তামিম হাসপাতালে অপারেশন করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু । ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ দমন মোহাম্মদ আলী জিন্নাহ মানিক রাজশাহী বিভাগ

3 years ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন