• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে জনগণেরজান-মাল রক্ষা কমিটি গঠনের আহ্বান মেজর : তাওহিদ

by সুমন কুমার ঘোষ
August 7, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে জনগণেরজান-মাল রক্ষা কমিটি গঠনের আহ্বান মেজর : তাওহিদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুরে বাংলাদেশ সেনা ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর তাওহিদ বলেছেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করে সব রকম অরাজকতা বন্ধ করতে হবে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ শাপলায় আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রাইসিস পিরিয়ডে দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, ভাঙচুর, বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটতরাজ প্রভৃতি ঘটছে। নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মান্দা, আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুরে এসব বেশি হচ্ছে। এসব বন্ধ করে সাধারণ জনতার জান-মাল রক্ষা করতে হবে। এজন্য তিনি সাম্প্রতিক গণআন্দোলনে নেতৃত্বদানকারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি নেতৃবৃন্দের সর্বত্মক সহযোগিতা কামনা করেন। উপজেলা সদরে, প্রতিটি ইউনিয়নে ও প্রতিটি ওয়ার্ডে এসব দলের সদস্যদের নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করার আহ্বান জানান। এই কমিটিকে থানা পুলিশ ও সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নের মাইকিং করা হয়েছে। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে বিরোধ নিরশন করছেন। তিনি বলেন, প্রতিটি জায়গায় দলে অনুপ্রবেশকারিরাই এসব ঘটাচ্ছে।
মেজর তাওহিদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামরম্নল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রম্নহুল আমিন প্রমুখ বক্তব্য দেন। সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, উপজেলা জামাতের নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ১০টি ইউনিয়ন থেকে আসা বিএনপি, জামাত ও জাপার নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান।

নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

নওগাঁয় বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

1 year ago
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (চট্টগ্রাম)শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (চট্টগ্রাম)শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন