• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মান্দায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী গ্রেফতার

by সুমন কুমার ঘোষ
August 23, 2023
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মান্দায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী গ্রেফতার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা থানার চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ (১৯) ও তার সহযোগী তুহিন(২০) কে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৫.৩০ ঘটিকায় র‌্যাব-৫ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে নওগাঁর মান্দা থানা এলাকায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ ও তার সহযোগী তুহিনকে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ নওগাঁ জেলার মান্দা থানার শ্রীরামপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে এবং তুহিন জেলার পত্মিতলা থানার শিবপুর গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে। ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব জানায়, নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মো: আব্বাস উদ্দিনের ছেলে ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫), নিখোঁজের ০৪ দিন পর গত ১৮/৮/২০২৩ তারিখ বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রতিদিনের মত গোলাম রব্বানী গত ১৪/৮/২৩ তারিখ সকাল নয়টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং ওইদিন দুপুর দুইটার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় জিগাতলা ব্রাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৪/৮/২৩ তারিখ সকাল ১০টা ০২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটোরিকশায় একই এলাকার নাহিদ ও তুহিন কে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। ১৬/৮/২৩ বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর আসামী নাহিদ ও তুহিন গা ঢাকা দেন। গত ১৭/০৮/২৩ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে মান্দা থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। নিখোজের ০৪ দিন পর অটোরিক্সা চালকের গোলাম রব্বানীর লাশ উদ্ধার হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। র‌্যাব-৫ মামলা রুজুর পর থেকেই আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে টাংগাইলে অবস্থান নিলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ ও তুহিন কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে ৮ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে ৮ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

2 years ago
মহাদেবপুর উপজেলায় ইসলামী আন্দোলন এর পথসভা

মহাদেবপুর উপজেলায় ইসলামী আন্দোলন এর পথসভা

9 months ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন