• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, March 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

by সুমন কুমার ঘোষ
April 26, 2025
in সর্বশেষ
0
নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে এসব চাল পাওয়া যায়। বর্তমানে চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায় রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অভিযানে ওই বাড়িতে ৫০ কেজি ওজনের ৩৪ বস্তা চাল এবং ১৯কেজি চালের একটি বস্তা পাওয়া যায়। স্থানীয়দের দাবি, জব্দকৃত চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির। এসব চাল বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইটের। তিনি ও তার সহযোগীরা এসব চাল ওই বাড়িতে রেখেছিল। চালের বস্তার পাশে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি খালি বস্তা পড়েছিল আর চালগুলো অন্য প্লাস্টিকের বস্তায় প্যাকেট করা ছিল। তাদের অভিযোগ এসব চাল বাহিরে বেশি দামে বিক্রির জন্য রাতে ওই বাড়িতে চাল ওজন করে রাখা হয়েছিল। জানতে চাইলে বাড়ির মালিক আশরাফ আলী বলেন, আমি বাড়িতে ছিলাম না। এসে জানতে পারি ডিলার সুইট আমার বাড়িতে চাল রেখেছে। আমি তাকে চাল নিয়ে যেতে বললে তিনি পরে নিয়ে যাবে বলে জানায়। এরপর আমি আর কিছু জানি না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইট বলেন, চালগুলো আমার না। বাড়ির মালিক আমার নামে মিথ্যা কথা বলছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইট বলেন, চালগুলো আমার না। বাড়ির মালিক আমার নামে মিথ্যা কথা বলছে।
এ বিষয়ে রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, চালগুলো জব্দ করার পর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। চালগুলো সরকারি কি না এখনি সঠিক বলা যাচ্ছে না। তদন্ত চলছে, তদন্তের পর বলা যাবে। এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁ জেলার বদলগাছিতে র‍্যাব কৃতক ইয়াবা ও ট্যাপেন্ডাডলসহ ২ মাদক কারবারি আটক

নওগাঁ জেলার বদলগাছিতে র‍্যাব কৃতক ইয়াবা ও ট্যাপেন্ডাডলসহ ২ মাদক কারবারি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন নারায়ণগঞ্জে অনুষ্ঠিত

3 years ago
বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলরের মানববন্ধন

বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলরের মানববন্ধন

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন