• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, June 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

নওগাঁ জেলার রানীনগর উপজেলায়সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

by সুমন কুমার ঘোষ
May 25, 2025
in Uncategorized
0
নওগাঁ জেলার রানীনগর উপজেলায়সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার রানীনগর উপজেলায় গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। আজ (রোববার, ২৫ মে) সকাল ৯টা থেকে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।
এ কার্যক্রমে মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ, চর্ম ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেন। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেয়া হয়। দিনব্যাপী প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নিতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। ফ্রিতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি অসহায় এসব মানুষ।
আবাদপুকুর গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মোসলেম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন থেকে চোখের সমস্যা। চোখে ঝাপসা দেখা যায়। চিকিৎসককে দেখানো হলে অপারেশন করতে ২০ হাজার টাকার খরচ হবে বলে জানায়। টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। তবে সেনাবাহিনীর এখানে ফ্রিতে চিকিৎসা নিলাম এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। পরবর্তীতে আবার দেখবে বলে জানায়।’
উপজেলার সিংঙ্গা গ্রামের দিনমজুর আব্দুল গফুর। তিনি ৩ কিলোমিটার দূর থেকে এ ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছেন।
তিনি বলেন, ‘বেশকিছু দিন থেকে কোমরের সমস্যা। সেনাবাহিনী ফ্রিতে চিকিৎসাসেবা দিবে শুনে এসেছি। লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা সময় লেগেছে। ভাল সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়েছি। ওষুধ খাওয়ার পর দেখা যাবে কতটুকু সুস্থ হলাম।’
বগুড়া ক্যান্টনমেন্টের অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিব উদ্দিন মজুমদার বলেন, ‘সকাল ৯টা থেকে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী প্রায় দেড় হাজার অসহায় মানুষ চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি ৩০ ধরনের ওষুধ ফ্রি দেয়া হয়।’
অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে প্রাণ নাসের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ

মহাদেবপুরে প্রাণ নাসের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে চাউল কল থেকে ৯৬ বস্তা সুগন্ধি ধান চুরি

নওগাঁর মহাদেবপুরে চাউল কল থেকে ৯৬ বস্তা সুগন্ধি ধান চুরি

2 years ago
সাতকানিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষনের দায়ে র‍্যাব-৭ এর হাতে আটক ১

সাতকানিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষনের দায়ে র‍্যাব-৭ এর হাতে আটক ১

3 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন