• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

নেসকোর প্রিপেইড মিটারের বিরুদ্ধে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতর বিক্ষোভ

by Md. Nazmul Islam
June 26, 2025
in E-Paper, বাংলাদেশ, বানিজ্য
0
নেসকোর প্রিপেইড মিটারের বিরুদ্ধে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতর বিক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) কর্তৃক প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমকে ‘জনবিরোধী’ ও ‘শোষণমূলক’ আখ্যা দিয়ে তা বন্ধের জোর দাবি জানান। বক্তারা বলেন, “প্রিপেইড মিটার ব্যবহারে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের নামে অর্থ আদায় করা হচ্ছে।”

বক্তারা আরও জানান, “রাজশাহী ও রংপুর বিভাগে ইতিমধ্যে এই মিটার ব্যবহারে গ্রাহকরা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা, সেখানে আগাম টাকা কেটে নেওয়ার বিষয়টি অযৌক্তিক ও দুঃখজনক।”

পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ,মাহমুদুর রহমান জুয়েল, রবিউল আওয়াল সজীব প্রামাণিক, মাহমুদুর রহমান রাজেশ কুমার সরাফ, আকরাম রায়হান বাবু, সাইফ হাসান সেলিম, অহিদুজ্জামান মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ ঈশ্বরদী বাজারের সর্বস্থরের ব্যবসায়ী।

পথসভা শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসে গিয়ে অবস্থান নেন। এক ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করে তারা প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

পরবর্তীতে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অবিচারমূলক মিটার স্থাপন বন্ধ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি ও বিলীনের পথে চলাচলের রাস্তা

জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি ও বিলীনের পথে চলাচলের রাস্তা

2 years ago
জুড়ীতে বিজিবি’র বিশেষ অভিযানে অবৈধ কাঠ ও ট্রাকসহ আটক

জুড়ীতে বিজিবি’র বিশেষ অভিযানে অবৈধ কাঠ ও ট্রাকসহ আটক

11 months ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন