• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 23, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

পাকশীতে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

by Md. Nazmul Islam
March 23, 2025
in Uncategorized
0
পাকশীতে দোয়া ও ইফতার মাহফিলে হাবিবুর রহমান হাবিব
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২২ মার্চ) পাকশীর আমতলা ফুটবল মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানবীর হাসান সুমন। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতায়তাবাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব মোঃ আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু সরদার, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পাকশী রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন আলী, পাকশী ইউনয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, পাকশী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার, সাবেক ছাত্রনেতা মোঃ রাজন আলী, পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন হোসেন, যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল, যুবদল নেতা নিজাম, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোঃ নূরুন নবী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচার করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আমাদের বিচার ছাড়া, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের ছেলেদের রক্তের ওপর দাড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধে করতে হবে। পাড়া মহল্লায় যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরো বলেন, দেশী বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিনত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। বর্তমান সময়ে ষড়যন্ত্র করে, এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট নওগাঁর শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট নওগাঁর শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শহীদ সাজিদের নামে সড়কের নামফলক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক

শহীদ সাজিদের নামে সড়কের নামফলক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক

1 year ago
ইউ এন ই পিস বাংলাদেশ শাখার চট্রগাম ফটিকছড়ি বিজয়ানন্দ ভিক্ষুর উৎসবে অংশগ্রহন

ইউ এন ই পিস বাংলাদেশ শাখার চট্রগাম ফটিকছড়ি বিজয়ানন্দ ভিক্ষুর উৎসবে অংশগ্রহন

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন