
মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ): রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকা কাঠালবাড়িয়া/বিকৃত নাম (ঢাকা পাড়া) এলাকায়, নিচের ছবিতে হলুদ বৃত্ত দ্বারা চিহ্নিত ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান মনিরুল ইসলাম এর বাসায়, তারই মা ও বোন নদীর সহযোগিতায় বহিরাগত এক বিবাহিত যুবক ও অবিবাহিত যুবতির অবৈধ শারীরিক সম্পর্ক চলাকালীন সময়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। রবিবার ২৬ অক্টোবর২০২৫ইং

এলাকাবাসী সুত্রে জানা যায়, এই যুবক-যুবতিকে ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান মনিরুলের মা-বোন, লোকচক্ষু আড়াল করে তাদের বাসার একটি ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে থাকে। এমতাবস্থায় এলাকাবাসী গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি অবগত হলে, উক্ত বাসার জানালা ধাক্কা দিতেই জানালা খুলে যায়, এবং অভিযুক্ত যুবক-যুবতীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে বাড়ির বাহিরে একটি গাছের সাথে বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করে। আইনশৃঙ্খলা বাহিনী এসে উক্ত যুবক-যুবতীকে থানায় নিয়ে যায়। এবং এই যুবক-যুবতী ও মনিরুলের মা ও বোন নদীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী সুত্রে আরও জানা যায় যে, ইতিপূর্বে গত ৭ই অক্টোবর ২০২৫ইং তারিখে একটি স্কুল পড়ুয়া মেয়েকে ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মনিরুলের মা-বোন, গন্ডগোহালীর নিমতলা এলাকার একটি ছেলের সাথে পালিয়ে যেতে সাহায্য করে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার তাদের মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে তারা থানায় একটি জিডি করতে গেলে থানা থেকে এটা জিডি করা যাবে না বলে ফিরিয়ে দেয়।
এলাকাবাসী আরও বলেন যে, মনিরুলের বোন নদী ইতিপূর্বে তার স্বামীর সাথে প্রায় সাতবার সংসার না করার উদ্দেশ্যে ঝামেলা করে তার বাবার বাড়ি চলে আসে। এবং এই নদী বর্তমানে এলাকায় পতিতাবৃত্তিতে নিয়োজিত বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। এবং নাম প্রকাশে অনিচ্ছুক কিছু এলাকাবাসী দৈনিক অপরাধ দমনের সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ারকে তথ্য দেন বিভিন্ন এলাকা হতে বিভিন্ন সময়ে পালিয়ে এসে এই এলাকায় কিছু মানুষ বসতি স্থাপন করে এবং উপরে উল্লেখিত গ্ৰামের নাম কাঠালবাড়িয়া বিকৃত করে (ঢাকা পাড়া) নামে লোকমুখে ছড়িয়ে দেয় এবং দীর্ঘ দিন যাবত এই এলাকায় গোপনে দেহ ব্যবসার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিছু বহিরাগত মানুষ জন এতে করে এলাকার সুনাম নষ্ট হচ্ছে দিনকে দিন। এই এলাকার বেশিরভাগ ছেলেমেয়েদের অবৈধ শারীরিক সম্পর্ক ডাল ভাতের মত হয়ে গেছে এতে পুঠিয়া উপজেলা সহ আসে পাশের এলাকার মানুষ উক্ত বিষয়গুলোর প্রতি অনেক ক্ষিপ্ত ও সজাগ ছিল। এরই মধ্যে এই যুবক যুবতী অবৈধ শারীরিক সম্পর্ক করা অবস্থায় হাতেনাতে জনগণের হাতে আটক হয়েছে।
উল্লেখ্য যে, ডিবিসি নিউজ চ্যানেলের রাজশাহী জেলা প্রতিনিধি ও দৈনিক সমকাল পত্রিকার বিভাগীয় ব্যুরো চীফ সৌরভ হাবীবের সহকারী এই মনিরুল ইসলাম। ফলে, তার মা-বোন ধরাকে সড়া জ্ঞান করে তারা এলাকায় চলে এবং অনৈতিক কার্যকলাপের সাথে দীর্ঘ দিন থেকে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন।
মোঃ শামীম শাহরিয়ার
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ
রবিবার ২৬অক্টোবর২০২৫ইং




