• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, তিন ছেলে-মেয়ে নিয়ে অসহায় মা’

by S M Rubel
December 12, 2024
in Uncategorized
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, তিন ছেলে-মেয়ে নিয়ে অসহায় মা বিপাকে পড়ে দিশেহারা।

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও মৌচাক হোটেলের মালিক দুরুল হোদা নিহত হওয়ার পর তার টেলিকমের একটি দোকান দখল নেয় তার ভাই-ভাতিজারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিহত ব্যবসায়ী দুরুল হোদার স্ত্রী-সন্তানরা বুঝে পেলেও নানারকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে দখলকারীরা। এঘটনায় তিন ছেলে-মেয়েকে নিয়ে অসহায় ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান খাতুন।

জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিবগঞ্জ মৌচাক হোটেল ও নিরব টেলিকমের মালিক দুরুল হোদা। তিনি নিহত হওয়ার পরই হোটেল ও নিরব টেলিকমে দোকান দখলে নিয়ে তালা দেয় তার ভাই কবীর, রুহুল এবং ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ ও শাকিল। মৃত্যুর কয়েকদিন পর দুরুল হোদার স্ত্রী নুরজাহান তাদের কাছে চাবি চাইতে গেলে উল্টো নানারকম হুমকি ও ভয়ভীতি দেখায়৷

এনিয়ে নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসিকে অভিযোগ দিলে গত ০৬ ডিসেম্বর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ও সহযোগিতায় তালা ভেঙে দোকানে প্রবেশ করে নুরজাহান। এসময় নুরজাহানের ভাগনেকে বেধড়ক মারধর ও জখম করে অবৈধ দখলকারীরা। পরে আহতের স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এনিয়ে নুরজাহান ও তাদের স্বজনরা থানায় মামলা করতে গেলে সেখানেই হুমকি দেয় দখলকারীরা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, আমার স্বামীর মৃত্যুর পরপরই আমার স্বামীর ভাই ও ছেলেরা অবৈধভাবে নিরব টেলিকমের দোকান দখলে নেয়। তাদের কাছে চাবি চাইলে উল্টো আমাদেরকেই নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়। পরে এসপি মহোদয়কে অভিযোগ দিলে তাদের সহযোগিতায় দেকানঘর বুঝিয়ে পেয়েছি। কিন্তু এরপরেও আমাদের উপর নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। বর্তমানে তিন ছেলে-মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

নুরজাহানের ভাই জাকির হোসেন জয় জানান, বোন ও ভাগ্নে-ভাগ্নীদের চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছি৷ প্রতিনিয়ত কবীর, রুহুল, রানাউল ইসলাম শাহনাজ ও শাকিল তাদের লোকজন আপনাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে৷ তাদের লক্ষ্যই হলো যেকোন মূল্যে আমাদের দোকান নিবে। এক ভাগনেকে বেধড়ক মারধর করা হলেও মামলা করতে পারিনি ভয় ও আতঙ্কে। কারন তারা থানার মধ্যেও আমাদেরকে ওসির সামনে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে।

অভিযোগ অস্বীকার করে নিহত দুরুল হোদার ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ বলেন, চাচার কাছে ২৭ লাখ টাকা পাওনা রয়েছে। যার কারনে দোকানঘরে তালা দিয়েছিলাম। কিন্তু তার আগেই পুলিশ-আর্মি নিয়ে এসে তালা ভেঙে দোকানে প্রবেশ করেছে আমার চাচি ও তার লোকজন। তবে তাদেরকে কোন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়নি। পাওনা টাকার কোন প্রমাণ রয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এর কোন ডকুমেন্টস নেই বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বর্তমানে নিহত দুরুল হোদার স্ত্রীর দখলে রয়েছে নিরব টেলিকমের দোকান। তবে এনিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post
নওগাঁ জেলা মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

প্রশাসনের রহস্যজনক ভূমিকা চারঘাটে তিন ফসলি জমি ও আম বাগান কেটে পুকুর খননের হিড়িক এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজমান

প্রশাসনের রহস্যজনক ভূমিকা চারঘাটে তিন ফসলি জমি ও আম বাগান কেটে পুকুর খননের হিড়িক এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজমান

11 months ago
চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

10 months ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন