• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

ভারত থেকে ফেরার পথে নিখোঁজ যুবক’ ফিরে পেতে পরিবারের আহাজারি 

by S M Rubel
December 8, 2024
in Uncategorized
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারত থেকে ফেরার পথে নিখোঁজ যুবক’ ফিরে পেতে পরিবারের আহাজারি’ হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন’ কোথায় রাজমিস্ত্রি রহিম!

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ

ভারতে রাজমিস্ত্রীর কাজ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক যুবক। গত ৪ দিন ধরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর গ্রামের মো. মুশা হকের ছেলে মো. আব্দুর রহিম (২৪)। 

নিখোঁজ আব্দুর রহিমের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতেন আব্দুর রহিম। ৬ মাস কাজ শেষে দেশে ফিরে বাসায় ফেরার মাঝপথ থেকে নিখোঁজ হন তিনি। গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাত থেকে বন্ধ তার মুঠোফোন। এরপর চারদিন পেরিয়ে গেলেও কোন সন্ধান বা যোগাযোগ করতে পারেনি ভুক্তভোগী  পরিবার।

আব্দুর রহিমের স্ত্রী রুমি খাতুন বলেন, ত্রিপুরা রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতেন আমার স্বামী। গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বাংলাদেশে আসে। ভারত থেকে রওনা হওয়ার আগে ও বাংলাদেশে প্রবেশের পরে একাধিকবার পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং কোথায় অবস্থান করছেন তার আপডেট দিয়েছেন। সেদিন দুপুর ১২টায় তার সাথে সর্বশেষ কথা হয় আমার। সেসময় সে কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান করছে বলে জানান। এরপর থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। 

নিখোঁজ আব্দুর রহিমের স্ত্রীর ভাই জুয়েল রানা জানান, দুপুরে বোনের সাথে দুলাভাইয়ের স্বাভাবিক কথা হয়। এরপর রাত ৯টার দিকে আব্দুর রহিমের দুলাভাই তার ইমোতে কল দেয়। কিন্তু অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে জানায়, সেখানে আব্দুর রহিম নাই। এরপর অনেকবার চেষ্টা করলেও আর ফোনে পাওয়া যাচ্ছে না। এনিয়ে দু:চিন্তায় আছে পুরো পরিবার।

জুয়েল রানা আরও বলেন, আব্দুর রহিমের সাথে ভারত থেকে আরও দুই ব্যক্তি বাংলাদেশে এসেছিল। তারা তিনজনে একসাথে সীমান্ত পার হয়েছে। নিখোঁজের পর ভারতীয় কনট্রাকটরের মাধ্যমে তাদের দুজনের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন সঠিক তথ্য দিচ্ছে না। তারা জানিয়েছে, কুড়িল বিশ্বরোড এলাকা থেকেই বিছিন্ন হয়েছে তারা। কোনরকম কোন সন্ধানা পাওয়া যাচ্ছে না। দুই ছেলেমেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে আমার বোন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, নিয়ম অনুযায়ী যেখান থেকে নিখোঁজ হয়েছে, সেখানেই জিডি বা অভিযোগ করতে হবে। নিখোঁজ আব্দুর রহিমের পরিবার থানায় এসেছিল, তাদেরকে নিখোঁজ হওয়ার স্থানে যে থানা রয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জিডি বা অভিযোগ দিলে এবিষয়ে তদন্তকাজ শুরু হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্বারে সকল ধরনের সহযোগিতা করা হবে।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post
মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নাচোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর১০৪ তমা জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাচোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর১০৪ তমা জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

2 years ago
গোপালপুর আনসার ভিডিপি সদস্যদের ডিউটির প্রস্তুতী।

গোপালপুর আনসার ভিডিপি সদস্যদের ডিউটির প্রস্তুতী।

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন