• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, June 9, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ভোটের রাতে কেন্দ্রে অবস্থান না করায় শিক্ষক বরখাস্ত

by সুমন কুমার ঘোষ
January 10, 2024
in বিশেষ সংবাদ
0
ভোটের রাতে কেন্দ্রে অবস্থান না করায় শিক্ষক বরখাস্ত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

ভোটের দিনের আগের রাতে ভোট কেন্দ্রে অবস্থান না করায় নওগাঁর আত্রাই উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে শিক্ষক মোজাফফর হোসাইন বলেন তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে বাসায় এসেছিলেন। বরখাস্তের চিঠির মাধ্যমে জানা যায়, উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসাইনকে স্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলার সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কেন্দ্রে বাত্রিযাপন করতে বললে তিনি অসম্মতি জানান এবং পরদিন সকাল ৬ টায় কেন্দ্রে উপস্থিত হবেন জানিয়ে কেন্দ্র ত্যাগ করেন। প্রিজাইডিং অফিসার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং অফিসারকে অবহিত করলে তিনিও ব্যক্তিগতভাবে উক্ত প্রধান শিক্ষককে নিজ কেন্দ্রে বাত্রিযাপন করার নির্দেশ দেন। কিন্তু উক্ত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন বলে বক্তব্য প্রদান করে ভোট কেন্দ্রে আসতে অস্বীকার করেন এবং বলেন, যে কোন ব্যবস্থা গ্রহণ করলেও রাতে কেন্দ্রে অবস্থান করবেন না, সকালেই আসবেন। সেই শিক্ষকের এমন আচরণে সহকারী রিটানিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি জেলা প্রশাসকে জানান। জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এমতাবস্থায় সেই শিক্ষকের বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক এ আইন লঙ্ঘন, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নির্দেশ অমান্য ও নির্বাচন কাজে সহযোগিতা না করার কারণে তাকে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) (খ) বিধির আলোকে অসদাচরণের দায়ে দোষী সনাক্ত করে বিধির ১২(১) এর আলোকে তাকে ৮জানুয়ারি থেকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এসময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ছাড়া প্রাপ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এবিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত শিক্ষক মো. মোজাফফর হোসাইন বলেন, আমার বাসায় আমার ছেলেমেয়ে থাকে না। আমার স্ত্রী মেয়েলি অসুখে ভুগছেন তাই আমি কেন্দ্রের আগের দিনের আনুসঙ্গীক কাজ শেষ করে সন্ধ্যার সময় প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্র থেকে বাসায় আসি। বাসায় আসার পর রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন দেন। তাকে আমি বলি আমার পারিবারিক সমস্যার কারণে আমি বাসায় আসি এবং আগামীকাল সকাল ৬ টার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবো। এরপর আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার আমাকে ফোন দেয় তার ফোন পাওয়ার পর আমি যখন কেন্দ্রের পার্শ্বে পৌঁছি তখন আমার প্রিজাইডিং অফিসার আমাকে ফোন দিয়ে বলেন আমার আর কেন্দ্রে আসার কোন প্রয়োজন নেই। আমার স্থানে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সে কেন্দ্রে চলে এসেছেন। তখন আমি আমার জেলা শিক্ষা অফিসার স্যারকে জানিয়ে বাসায় চলে আসি। এবিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোনালী ব্যাংক আত্রাই উপজেলা শাখার (অফিসার আইটি) বিষ্ণদেব কুমার বলেন, তিনি আমার কাছে তার পারিবারিক সমস্যার কথা বলে গেছেন। তার স্ত্রীর অসুস্থতার কথা বলেননি। সেটা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি। তাকে যে এভাবে বরখাস্ত করা হবে তা আমি বুঝতে পারিনি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমাকে বিষয়টি জানালে আমি ওই শিক্ষককে ফোন করেছিলাম। তিনি পরের দিন কেন্দ্রে যাবেন বলে আমাকে জানালে আমি জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করি। চিঠির সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বরখাস্তের চিঠি শিক্ষা অফিসে এসেছে এবং সেই চিঠিটি তাকে নিয়ে যেতে বলা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ই-প্রেস ক্লাব এর আয়োজনে জামালপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন-

3 years ago
পত্নীতলা বিজিবির বিশেষ অভিযানে জয়পুরহাট সীমান্ত হতে বিপুল পরিমান মাদবদ্রব্যসহ ৪ চোরাকারবারি আটক

পত্নীতলা বিজিবির বিশেষ অভিযানে জয়পুরহাট সীমান্ত হতে বিপুল পরিমান মাদবদ্রব্যসহ ৪ চোরাকারবারি আটক

2 years ago

Popular News

  • নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন