• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

মহাদেবপুরে অমুসলিমদের জান-মালরক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

by সুমন কুমার ঘোষ
August 24, 2024
in Uncategorized
0
মহাদেবপুরে অমুসলিমদের জান-মালরক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী এতে সভাপতিত্ব করেন।
সাম্প্রতিক সময়ের নৈরাজ্য তুলে ধরে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, গোপাল চন্দ্র অধিকারী, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া। তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উলেস্নখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন। জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারম্নক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আক্কাস, মহির উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরম্নল হক মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরম্নত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো শুধু অমুসলিমদের উপর নয়, বরং মুসলিমদের উপরও ঘটেছে। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি বলেন, রাজনীতির চেয়ে সমাজনীতি আজ বড় করে দেখতে হবে। সমাজে আমরা সবাই এক হয়ে একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে অমুসলিমদের জান-মালরক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

নওগাঁর মহাদেবপুরে জামাত ইসলামের দাওয়াতি সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চাঁপাইনবাবগঞ্জের কলম যোদ্ধা সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার 

1 year ago

দৈনিক প্রতিদিনের কাগজে”জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন চাঁপাইনবাবগঞ্জের মোক্তার হোসেন

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন