• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, June 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মহাদেবপুরে মেইন তারের তিনফুট নিচেছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

by সুমন কুমার ঘোষ
October 16, 2023
in বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে মেইন তারের তিনফুট নিচেছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের হাইভোল্টেজ মেইন লাইনের তারের মাত্র তিনফুট নিচ দিয়ে নির্মাণ করা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ইসলাম (১৯) নামে এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর চকরামচন্দ্র মোল্লাপাড়া মহল্লার হারুনুর রশিদের ছেলে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্টের ভবনের ছাদে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিনেমা হল এলাকার পানের দোকানী মশিউর রহমান জানান, হৃদয় ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকির কাছে গেলে ট্যাংকির সাথে প্রায় লেগে থাকা ৩৩ হাজার কেভি বিদ্যুতের মেইন লাইনের তারের টানে সে উপরে উঠে তারের সাথে লেগে আবার নিচে পড়ে যায়। এসময় বিকট শব্দে আওয়াজ হয়ে হৃদয়ের শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিনেমা হল এলাকায় রাখেন। মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার আশফাকুর রহমান জানান, ছাদ থেকে সামান্য উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হৃদয়ের মরদেহ ছাদের উপরেই পড়ে ছিল।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই বিল্ডিং নির্মাণের আগে থেকে সেখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের মেইন লাইন চলে গেছে। এই তারের নিচে খুব কাছ দিয়ে উঁচু করে ছাদ দেয়া হয়েছে। যে কেউ ছাদে উঠলেই ওই বিদ্যুতের টানে তারে আটকে যেতে বাধ্য। ওই ভবনের মালিক সুরুজ হাসানের বড়ভাই ফিরোজ হাসান জানান, নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট অল্পদিনের মধ্যেই উদ্বোধন করা হবে। একারণে ওই ভবনে রঙের কাজ করছিল হৃদয়। সে পাখি দেখতে ছাদে উঠলে বিদ্যুতের তার তাকে টেনে নেয়। ছাদের সামান্য উপরেই হাই ভোল্টেজের তার থাকায় বাড়ির লোকজন তাকে ছাদে উঠতে নিষেধ করলেও সে নিষেধ না মেনে ছাদে উঠলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম হাই ভোল্টেজের তারের নিচে খুব কাছাকাছি পর্যন্ত উঁচু করে ভবন নির্মাণের বিষয়টি জানতেন না বলে জানান। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন বলেও জানান।
খবর পেয়ে নিহত হৃদয়ের মা, বোন ও আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছলে তাদের আহাজারীতে বাতাস ভারি হয়ে ওঠে, অবতারণা হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। অসংখ্য উৎস্যুক মানুষ সেখানে ভীড় জমান। সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চালকল মালিক গ্রুপের সভাপতি খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ ঘটনাস্থলে যান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হবে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে নিহতের বাবা মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয়দের অভিমত এখানে হাই ভোল্টেজ তারের খুব কাছ দিয়ে ভবন নির্মাণ করে ওই ভবনের মালিক বেআইনী কাজ করেছেন। তারা নিহত শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও ওই ভবনের প্রয়োজনীয় অংশ ভেঙ্গে দিয়ে নিরাপদ করার দাবি জানান।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস, বাংলাদেশ শাখার উদ্বোধন ও সম্মেলন 2023 ।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস, বাংলাদেশ শাখার উদ্বোধন ও সম্মেলন 2023 ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জেলা পরিষদ উপ-নির্বাচন/২০২৪ ও সিরাজগঞ্জ উপজেলার ০২টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন/২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং, ক্রাইম রিপোর্টার দৈনিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ মোহাম্মদ আলী জিন্নাহ মানিক।

2 years ago
বিএনপির নৈরাজ্য অগ্নি সন্ত্রাস বাসে আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির নৈরাজ্য অগ্নি সন্ত্রাস বাসে আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

3 years ago

Popular News

  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন