• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

সাংবাদিক শুভ’র উপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির প্রধান আসামি সহ র‌্যাবের হাতে গ্রেফতার- ২ দ্রুত পদক্ষেপে সাংবাদিক মহলে স্বস্তি

by Administration
April 15, 2025
in বাংলাদেশ
0
সাংবাদিক শুভ’র উপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির প্রধান আসামি সহ র‌্যাবের হাতে গ্রেফতার- ২ দ্রুত পদক্ষেপে সাংবাদিক মহলে স্বস্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাংবাদিক শুভ’র উপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির প্রধান আসামি সহ র‌্যাবের হাতে গ্রেফতার- ২ দ্রুত পদক্ষেপে সাংবাদিক মহলে স্বস্তি

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ’র উপর সংঘটিত সন্ত্রাসী হামলার মামলায় প্রধান আসামি আলামিন ও দুই নম্বর আসামি আওয়ালকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ক্যাম্প টিমের সদস্যরা।

গত কয়েকদিন ধরে ওই এলাকায় সক্রিয় মাদকচক্রের অপতৎপরতা ও মাদকবিরোধী আন্দোলন নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিবেদন করে আসছিলেন জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয়ের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ ইয়ামিন হাসান শুভ, যিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে গত ১৩ এপ্রিল বিকেলে তাকে একদল সন্ত্রাসী পূর্ব-পরিকল্পিতভাবে হামলা করে মারধর করে এবং তার মোবাইল ফোন, নগদ টাকা, ক্যামেরা,মাইক্রোফোন ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়। মামলাটি দায়ের হওয়ার পর মাত্র একদিনের মধ্যেই র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে হামলার প্রধান আসামি আলামিন ও দুই নম্বর আসামি আওয়ালকে গ্রেফতার করে।

র‌্যাবের এই দ্রুত ও সাহসী অভিযানে সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে র‌্যাব-৫ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুরে লোকজন শীর্ষ মাদক ব্যবসায়ী বাবলু ও তার স্ত্রী সন্তান বিশাল শাবানার বিরুদ্ধে মাদক বিরোধী আন্দোলন করেন -সে আন্দোলনে গিয়ে আমি তথ্য সংগ্রহ করি এবং তা সংবাদ আকারে বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় পরিবেশন করি এর-জের ধরে আমাকে পরিকল্পিত উৎপাতে থাকা সদর উপজেলার মেলার মোড়ে মারধর করা হয়,আমার কাছ থেকে প্রায় সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটার পর আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সাংবাদিক সুরক্ষা অধিদপ্তরের নির্দেশনায় মামলা দায়ের করি এবং মামলা রেকর্ড হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমার উপর সংঘটিত হামলার প্রধান আসামি স্বৈরাচার আওয়ামী লীগের দোসর শীর্ষ সন্ত্রাসী আলামিন ও আওয়ালকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। চাঁপাইনবাবগঞ্জ টিম। সাংবাদিক সমাজ র‌্যাবের এই দ্রুত, সাহসী ও কার্যকর অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একইসঙ্গে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সকল গণমাধ্যমে এই ঘটনার সংবাদ প্রকাশের জন্য সকল সহকর্মী সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও ঐক্যবদ্ধ ভূমিকা এখন অত্যন্ত জরুরি বলে দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি একেএম বাদরুল আলম বলেন,
“সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ’র উপর যেভাবে পরিকল্পিত হামলা হয়েছে, তা-গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আমরা এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা সমাজে মাদকের বিরুদ্ধে সত্য তুলে ধরছেন, তাদের এ-ভাবে আক্রমণের শিকার হতে হলে তা আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য বড় হুমকি। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ও বিচার দাবি করছি।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক
এসএম রুবেল বলেন,“সাংবাদিকদের কাজ হচ্ছে সত্য তুলে ধরা, আর সেই কাজ করেই আজ সাংবাদিক শুভ হামলার শিকার হয়েছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই—অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সেইসাথে দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছি।” তিনি আরও বলেন সাংবাদিক সুরক্ষা নিরাপত্তা নির্যাতন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া সরকারি ঘোষণা মোতাবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সারা দেশব্যাপী সাংবাদিক ইউনিয়ন।

Administration

Administration

Next Post
মহাদেবপুরে প্রান্তিক চাষির মাঝে প্রায় আট হাজার কৃষি প্রণোদনা বিতরণ

মহাদেবপুরে প্রান্তিক চাষির মাঝে প্রায় আট হাজার কৃষি প্রণোদনা বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহাদেবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

1 year ago
নওগাঁয় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নওগাঁয় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে প্রাণ গেল যুবকের

3 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন