• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, January 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় আটক ৩

by Aparadhdamon
October 11, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় আটক ৩
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মান্দায় সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় তিন যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা। রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৫), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২২) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৭)।
তাদের মধ্যে হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন তিনি। আটক তুষার আলম নওগাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মাহফুজ জামান ভবঘুরে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাদে হাফিজুর রহমান স্বীকার করেন ডোপটেস্টে মাদকসেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুতের বিষয়টি। এরপর থেকে ডুব্লিকেট পরিচয়পত্রে চাঁদাবাজির পেশায় জড়িয়ে পড়েন। তুষার ও জামান এ পেশায় তার অন্যতম সহযোগী।
উপজেলার হাটোইর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী রতন চন্দ্র সরকার জানান, তিনি অনলাইনে ফ্রিল্যান্সিং ব্যবসা করেন। আটক হাফিজুর রহমান ১০ দিন আগে সিআইডি পরিচয়ে তাকে গ্রেপ্তারসহ বিভিন্ন হুমকি দিয়ে ১৮ হাজার টাকা নিয়ে যান।
রতন চন্দ্র সরকার আরও জানান, “দুই-তিন দিন ধরে হাটোইর এলাকার কৌশিক চন্দ্র সরকারের কাছে একইভাবে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন হাফিজুর রহমান। বিষয়টি এলাকার লোকদের তারা অবহিত করেন।
রোববার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাদের ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, “আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
পোরশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১২ জন জখম

পোরশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১২ জন জখম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

2 years ago
খন্দকার মোশাররফ হোসেন ব্রেইন টিউমারে আক্রান্ত

খন্দকার মোশাররফ হোসেন ব্রেইন টিউমারে আক্রান্ত

3 years ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন