• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 10, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

আপত্তিকর ছবি ছড়াতেন সাবেক স্বামী; অভিমানে আত্মহত্যা

by সুমন কুমার ঘোষ
November 7, 2024
in সর্বশেষ
0
আপত্তিকর ছবি ছড়াতেন সাবেক স্বামী; অভিমানে আত্মহত্যা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিমানে বিষপান করে মিম আক্তার (১৭) আত্মহত্যা করেছেন। এমন ঘটনা ঘটেছে নওগাঁর রাণীনগরে।
সোমবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিম আক্তার। তিনি রাণীনগর উপজেলার মালশন গ্রামের আসাদুল প্রামানিকের মেয়ে।
মিমের পরিবারের অভিযোগ- গত কয়েক মাস যাবৎ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের সাবেক স্বামী প্রবাসী হেলাল সরদার (২৭) নামে এক যুবক আপত্তিকর ছবি ও ভিডিও ছড়াচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে অপমান ও অভিমানে মিম আত্মহত্যা করেছে। অভিযোগ ওঠা হেলাল সরদার একই এলাকার আকনা গ্রামের মকলেছুর সরদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে আকনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হেলাল সরদারের সাথে একই এলাকার মালশন গ্রামের মিম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মাথায় পারিবারিক কলহের জেরে গত ৭ জুলাই দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে হেলাল “মিম আক্তার” নামে একটি ফেসবুক আইডি খুলে সেখানে মিমের আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করতে থাকে। শুধু ফেসবুকই নয় হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মিমের অন্তরঙ্গ ছবি ও ভিডিও পোস্ট করে। এমনকি মিমের হোয়াটসঅ্যাপে এসব ছবি ও ভিডিও পাঠিয়ে তাকে উত্যক্ত করে হেলাল। পরে মিম তার ব্যবহৃত ফোনটি ভেঙ্গে ফেলে। ঘটনাটি পরিবার ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে অভিমান করে সোমবার রাত ৮টার দিকে মিম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় মিম।
মিমের বাবা আসাদুল প্রামানিক বলেন, আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই হেলাল নানাভাবে বিরক্ত ও উত্যক্ত করে আসছিল। তার নামে ফেসবুক আইডি খুলে নানা রকম ছবি ও ভিডিও পোস্ট করতো। আমার মেয়েকেও হোয়াটসঅ্যাপে সেসব দিয়ে ভয়ভূতি ও হুমকি দিয়ে বলতো তোর জীবন শেষ করে দিবো। এসব জানাজানি হলে আমার মেয়ে সবার অজান্তে ঘরে বিষ খায়। হাসপাতালে নিয়ে আসার পর মেয়েটা মারা যায়। এসব ছবি-ভিডিও ছড়ানোর কারণে আমার মেয়ে অপমান ও অভিমানে আত্মহত্যা করেছে। হেলালসহ যারাই জড়িত থাক, তাদের সবার কঠিণ শাস্তি চাই। এ ঘটনায় আমরা থানায় মামলা করবো।
এদিকে অভিযুক্ত প্রবাসী হেলাল সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্বব হয়নি। তার বাড়িতে গেলে তার বাবা মকলেছুর সরদার বলেন, মিমের পরিবার থেকে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমার ছেলে যদি আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে থাকেন, প্রমাণ হতে শাস্তি হবে।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল হক নয়ন বলেন, মিম বিষ পান করার পর বেশ কয়েক ঘন্টা পর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা প্রদান করেছি। পরবর্তীতে রাজশাহী বা বগুড়া নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলাম। তবে এখানেই চিকিৎসাধীন অবস্থান মারা যায়।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আবস্থান মিম আক্তার মারা গেছেন শুনেছি। যেতেতু নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন, যার কারনে সদর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য উদ্যোগ গ্রহণ করছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ যুবক আহত

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ যুবক আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

২টি বাল্কহেড সহ দুই বালুদস্য আটকঅবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

২টি বাল্কহেড সহ দুই বালুদস্য আটকঅবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

3 years ago
ঈশ্বরদীতে গ্রেনেড হামলা দিবসে আঃলীগের বিশাল বিক্ষোভ মিছিল

ঈশ্বরদীতে গ্রেনেড হামলা দিবসে আঃলীগের বিশাল বিক্ষোভ মিছিল

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন