• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, February 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

by Md. Nazmul Islam
June 25, 2025
in E-Paper, বাংলাদেশ, সর্বশেষ
0
ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কর্তৃক প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ, লিফলেট বিতরণ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। এই প্রিপেইড ব্যবস্থা ‘জনস্বার্থবিরোধী’ ও ‘দুর্নীতিমূলক’ দাবি করে স্থানীয়রা নেসকো কার্যালয়ের সামনে অবস্থান নেন ও জোরালো প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে “সচেতন ঈশ্বরদীবাসী” ব্যানারে একটি পদযাত্রা নিয়ে নেসকো ঈশ্বরদী কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুন নুরের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শাহীন বলেন, “নেসকোর অপচেষ্টা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।” তিনি জানান, সাঁড়া চাঁনমারী গ্রামে ট্রান্সফরমার বসানোর নামে টাকা নিয়ে নিম্নমানের যন্ত্র বসাতে গেলে এলাকাবাসী তা প্রতিহত করে। কিন্তু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দুলাল মন্ডল বলেন, “জোর করে আমার স-মিলে প্রিপেইড মিটার বসানো হয়েছে। এখন ৩ হাজার টাকার রিচার্জ করলেও তাতে বিদ্যুৎ থাকে মাত্র ২–৩ দিন।” তিনি অভিযোগ করেন, “প্রিপেইড ব্যবস্থার কারণে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং কেউ মিল ভাড়াও নিতে চাইছে না।”

এ সময় আজমল হোসেন ডাবলুসহ অন্যান্য বক্তারাও বলেন, “বিগত সরকার আমলেও এই মিটারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবারও ঈশ্বরদীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈশ্বরদীতে কোনোভাবেই প্রি-পেইড মিটার বসানো দেওয়া হবে না। প্রয়োজনে ‘নেসকো হটাও’ আন্দোলনের ডাক দেওয়া হবে।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
ঈশ্বরদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঈশ্বরদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বোয়ালখালীর কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব জহুর চৌধুরীর সাথে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘের নেতৃবৃন্দের সৌজন্য ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।

বোয়ালখালীর কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব জহুর চৌধুরীর সাথে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘের নেতৃবৃন্দের সৌজন্য ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।

2 years ago

আ.লীগের দাপটে বিজিবি সদস্য শহিদুলের মাদক সিন্ডিকেট, বাধা দেয়ায় স্বজনদের হয়রানি-হামলা

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন