উল্লাপাড়া মডেল থানা কর্তৃক আয়োজিত গ্রাম্য পুলিশদের মাঝে ঈদ উপহার এবং সামাজিক নিরাপত্তার জন্য কঠোর ভূমিকা পালন করবেন উল্লাপাড়া মডেল থানা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সার্কেল সিনিয়র এএসপি অমৃত সূত্রধর মহোদয়, উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার স্বনামধন্য অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম , ওসি তদন্ত রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্য। উল্লাপাড়া সার্কেল মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা দান, সমাজের অনৈতিকর কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে এ বিষয়টি তিনি জোরালোভাবে গ্রাম্য পুলিশদের মাঝে আহ্বান করেন, তিনি আরো বলেন, সমাজের অনৈতিকর কাজগুলো বন্ধ রাখার জন্য কঠোরভাবে তিনি ব্যক্ত করেন, এবং বলেন অপরাধী যেই হোক না কেন আইনের দার গোড়ায় তাকে পৌঁছতে হবেই, উল্লাপাড়ার মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয় বলেন, অপরাধীদের সাথে আমাদের কোন আপোষ নেই, সমাজের অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে বাধ্য থাকব, তিনি গ্রাম্য পুলিশদের বলেন মাদক, সন্ত্রাসী ভূমিদস্যু অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। এবং তিনি গ্রাম্য পুলিশদের মাঝে ঈদ উপহার তুলে দেন।






