• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

by সুমন কুমার ঘোষ
April 5, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬ পুলিশ আহত হয়েছে। পরবর্তীতে ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে থানা পুলিশ। উদ্ধারকৃত ছাত্রী কুড়াইল শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামে। পুলিশের উপর হামলার ঘটনায় মহাদেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কুড়াইল গ্রামের বুলন চন্দ্রের পুত্র হিরোনের সাথে একই গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে মুন্না রাণীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে গত বুধবার মুন্না রানী পালিয়ে গিয়ে প্রেমিক হিরোনের বাড়িতে ওঠে। মুন্না রাণীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার রাতে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাসের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের জন্য হিরোনের বাড়িতে যায়। এ সময় হিরোনের বাড়ির লোকজনের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এরএক পর্যায়ে গ্রামের প্রতাপের নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। গ্রামবাসীর হামলায় নিজেদের রক্ষার্থে মসজিদে আশ্রয় নিলেও সেখানে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারপিট করে তাদেরকে মসজিদে আটকিয়ে রাখে।
এ হামলায় মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাস, পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম, তজারুদ হোসেন, শরিফুল ইসলাম, টুটুল হোসেন, রুবেল হোসেন আহত হন। খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আটকিয়ে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ায়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং তার প্রেমিক হিরোনসহ তার পরিবারের লোকজন ও হামলাকারীরা পলাতক রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর বদলগাছীতে চাকরি দেয়ার নামে প্রতারণা অতঃপর র‌্যাবের হাতে ২ জন আটক

নওগাঁর বদলগাছীতে চাকরি দেয়ার নামে প্রতারণা অতঃপর র‌্যাবের হাতে ২ জন আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

1 year ago
নওগাঁর বদলগাছিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

নওগাঁর বদলগাছিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

9 months ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন