• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, April 11, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নতুন কারিকুলামে ক্লাস চালাতে হিমসিম খাচ্ছেন মাধ্যমিকের পাঁচ বিষয়ের শিক্ষকরা

by সুমন কুমার ঘোষ
March 5, 2024
in বিশেষ সংবাদ
0
নতুন কারিকুলামে ক্লাস চালাতে হিমসিম খাচ্ছেন মাধ্যমিকের পাঁচ বিষয়ের শিক্ষকরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি

সারাদেশে মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে গতবছর থেকে। এরমধ্যে এই কারিকুলাম বাস্তবায়ন করতে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে ইতোমধ্যে। নতুন এই কারিকুলাম বাস্তবায়নের আগে শ্রেণি কার্যক্রম পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষকের সমন্বয়ে ক্লাস রুটিন করতো। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়নের সাথে সাথেই অধিদপ্তর থেকে ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। সেই রুটিন অনুযায়ী নতুন কারিকুলামের ক্লাস পরিচালনা করতে গিয়ে পাঁচ বিষয়ের শিক্ষকদের হিমসিম খেতে হচ্ছে। অতিরিক্ত ক্লাসের শিখন ঘন্টা সমন্বয় করা হোক বা এই বিষয়ের বিষয়ভিত্তিক দুইজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হোক বলে দাবি জানান শিক্ষকরা। মাধ্যমিক-২ শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চলতি ২০২৪ শিক্ষাবর্ষের রুটিন থেকে জানা যায়, সপ্তাহে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা বিষয়ের ক্লাস রয়েছে ১৬টি, ইংরেজি বিষয়ে ১৭টি, গণিতের ১৭টি, বিজ্ঞানের ১৭টি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ১৭টি, ডিজিটাল প্রযুক্তির ০৯টি, জীবন ও জীবিকার ০৮টি, স্বাস্থ্য সুরক্ষার ০৮টি, শিল্প ও সংস্কৃতির ০৭টি এবং ধর্মের ০৭টি। এরমধ্যে বুধবার দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ধর্ম শিক্ষা বিষয়ের কোন ক্লাস নেই। এছাড়াও দশম শ্রেণির ক্লাস নেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে রুটিনের দায়িত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলার জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) তাপস কুমার হাজরা ও পোরশা উপজেলার গাঙ্গরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. ইসমাইল হোসেন, সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. আবু সায়েমসহ আরও অনেকে বলেন, বিষয় ভিত্তিক শিক্ষক হিসাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আমাদের ক্লাস নেওয়ার রুটিন করে দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এ রুটিন অনুযায়ী আমাদেরসহ পাঁচটি বিষয়ের শিক্ষকদের সপ্তাহে ১৬টি থেকে ১৭টি করে ক্লাস নেওয়া লাগছে। এছাড়াও বিষয় ভিত্তিক শিক্ষক হিসাবে দশম শ্রেণির ক্লাস সপ্তাহে আরও পাঁচটি নিতে হয়। এই রুটিনের মাঝে যে ঘন্টা ফ্রী রয়েছে সেই ঘন্টায় আবারো দশম শ্রেণির ক্লাস দেওয়া হয়েছে। পর পর ক্লাস থাকার কারণে কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই পাঠদান করতে হচ্ছে। এতে করে কিছুটা হলেও নতুন কারিকুলাম বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও বাকি পাঁচটি বিষয়ের শিক্ষকদের সপ্তাহে ক্লাস রয়েছে ৭টি থেকে ৯টি করে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অতিরিক্ত ক্লাস দেওয়া এই বিষয়গুলোর জন্য বিষয়ভিত্তিক দুইজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হোক তা নাহলে শিখন ঘন্টার সমন্বয় করা হোক।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

বিদেশে নেওয়ার কথা বলে নয় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ মানিক দৈনিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

2 years ago
নওগাঁ জেলায় গাছে গাছে আমের মুকুল, দিচ্ছে মৌ মৌ ঘ্রাণের আগাম বার্তা।

নওগাঁ জেলায় গাছে গাছে আমের মুকুল, দিচ্ছে মৌ মৌ ঘ্রাণের আগাম বার্তা।

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন