• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, June 9, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

বাণিজ্য বাড়াতে জাপান-বাংলাদেশের ব্যবসায়ী‌দের সমঝোতা

by Administration
April 27, 2023
in বাংলাদেশ, বানিজ্য
0
বাণিজ্য বাড়াতে জাপান-বাংলাদেশের ব্যবসায়ী‌দের সমঝোতা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং জেসিসিআইর পক্ষে এর চেয়ারম্যান কেন কোবায়েশি স্মারকে স্বাক্ষর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন প্রমুখ।

এফবিসিসিআই সভাপতি বলেন, অবকাঠামো প্রকল্প, শিল্প প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। পরিবর্তনশীল এই বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপ পার করার সময়ে আমাদের দুই দেশের সম্ভাব্য খাতসহ নতুন সম্ভাবনা খোঁজা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জেসিসিআইর সহযোগিতায় বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে প্রস্তুত করতে ক্রমাগত প্রচারণামূলক কাজ করে যাচ্ছে এফবিসিসিআই। ২০২৬ সালের মধ্যে আরসিইপি-এর গেটওয়ের মাধ্যমে উভয় পক্ষের ব্যবসাকে সহজ ও সমর্থন করার জন্য চলমান আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। সেশনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ও বেসিস এর পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এর আগে বুধবার (২৬ এপ্রিল, ২০২৩) রাতে একটি নৈশভোজের আয়োজন করে জেসিসিআই। এতে অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

গত ২৫ এপ্রিল বেশকিছু বাণিজ্যিক কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে জাপান গেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ীক প্রতিনিধিদল।

Administration

Administration

Next Post
পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশ নেয় না বিএনপি : প্রধানমন্ত্রী

পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশ নেয় না বিএনপি : প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে ১৭ই আগস্ট পালিত

নওগাঁর মহাদেবপুরে ১৭ই আগস্ট পালিত

3 years ago
জুড়ীতে জালালাবাদ এসোসিয়েশন কাতার এর পক্ষ থেকে(ঢাকা কেন্দ্র কতৃক অনুমোদিত)শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে শীতবস্ত্র ও তবারক বিতরন

1 year ago

Popular News

  • নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন