• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, April 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

মহাদেবপুরে নাকে খত দিয়ে শিশু ধর্ষণ চেষ্টার আপোষ

by Aparadhdamon
September 29, 2022
in বাংলাদেশ
0
মহাদেবপুরে নাকে খত দিয়ে শিশু ধর্ষণ চেষ্টার আপোষ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে চড়-থাপ্পর ও নাকে খত দিয়ে আসামীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার খাজুর ইউনিয়নের মর্ত্তুজাপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে মর্ত্তুজাপুর গ্রামের হবিবর রহমানের ছেলে সামশুল আলম (৩৮) একই গ্রামের প্রতিবন্ধী শিশু (১১) কে একলা পেয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সামশুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় আনছার ভিডিপি ক্লাবে নিয়ে যায়।
সেখানে গ্রামের শতাধিক লোকজনের উপস্থিতিতে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চালায় ওই ক্লাবের সভাপতি লতিফর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গ্রাম্য মাতব্বর মৃত তমছের মন্ডলের ছেলে রেজাউল ইসলাম (রব), আব্দুল মজিদের ছেলে মুরাদ, আব্দুর রশিদের ছেলে শাহিন, আইয়ুব আলীর ছেলে ময়নুল, আদরসহ কতিপয় মাতব্বরা। অভিযোগ উঠেছে শিশুটির মা-বাবাকে সেখান থেকে বের করে দিয়ে শালিশের কাজ শুরু করেন তারা এবং শালিশের সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয় শিশুটির পরিবারকে।
এ বিষয়ে খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন বলেন, এ রকম একটি ঘটনার কথা তিনি শুনেছেন। ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা স্থানীয়ভাবে আপোষযোগ্য অপরাধ নয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা না করে থানা পুলিশের সহযোগিতা নিতে বলেন বলেও জানান তিনি। যদি কোন গ্রাম্য মাতব্বর এ রকম অপরাধের আপোষ করে থাকেন তবে তারাও ওই অপরাধে আসামী হবেন।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, মৌখিকভাবে এ রকম একটি ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা : র‌্যাব ডিজি

পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা : র‌্যাব ডিজি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বৈচিত্র্যময় পরিবেশে শীতের সন্ধ্যা।

1 year ago
মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  পালিত 

মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  পালিত 

10 months ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন