• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, May 24, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে গুঞ্জন

by সুমন কুমার ঘোষ
June 13, 2023
in বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে গুঞ্জন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর মহাদেবপুরে আব্দুর রাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের আবিদ হোসেন বাবুর ছেলে ও তাতারপুর মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। গত শনিবার (১০ জুন) দিবাগত রাতে ওই মাদ্রাসায় তার মৃত্যু হলেও প্রচার করা হয় যে ওই রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারকে ম্যানেজ করে এটিকে ধামা চাপা দেয়ারও অভিযোগ উঠেছে। রোববার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা মা, আত্মীয় স্বজন বাড়ির বাইরে রাস্তায় বসে আছেন। নিহতের বাবা ও মা জানান, দুসপ্তাহ আগে রাহিমকে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। রোববার সকালে তাদেরকে জানানো হয় যে, অতিরিক্ত ভাত খাবার পর আম খাওয়ায় পেটে গ্যাস তৈরি হয়ে রাহিম মারা গেছে। দুপুরে তাকে দাফন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ এজন্য কোন ক্ষতিপূরণ দিয়েছেন কিনা জানতে চাইলে আবিদ হোসেন জানান, তার চাচা আব্দুল আলিম বিষয়টি বলতে পারবেন। আব্দুল আলিম এব্যাপারে কথা বলতে চাইলে একজন মহিলা হাত ইশারা করে তাকে কোন কিছু বলতে নিষেধ করেন। জানতে চাইলে মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মান্নান জানান, রাতে পেট ব্যাথা করছে বালে জানালে রাতেই রাহিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকালে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম জানান, রোববার ভোর ৫ টা ৪৫ মিনিটে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু তার কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিহত আব্দুর রাহিমের বাবার নাম আবিদ হোসেন বাবু না লিখে রহস্যজনক কারণে ‘খোকা’ লেখা হয়। এসব বিষয় মোহতামিম আব্দুল মান্নান কোন সদুত্তর দিতে পারেননি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

সংসদে উত্থাপিত অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাবেক জাতীয় সংসদ সদস্য (২ )আলহাজ্ব আমিনুল ইসলামের লিফলেট বিতরন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাবেক জাতীয় সংসদ সদস্য (২ )আলহাজ্ব আমিনুল ইসলামের লিফলেট বিতরন

2 years ago
মহাদেবপুরে তিন’শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

মহাদেবপুরে তিন’শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন