• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 3, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

যমুনায় পানি বিপদসীমা ছুইছুই চৌহালী ওশাহজাদপুর উপজেলায় পানিতে আরও ১৫ বাড়িঘর ডুবি।

by মোঃ সোহরাওয়ার্দী
August 29, 2023
in Uncategorized
0
যমুনায় পানি বিপদসীমা ছুইছুই চৌহালী ওশাহজাদপুর উপজেলায় পানিতে আরও ১৫ বাড়িঘর ডুবি।
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইয়াহিয়া খান চৌহালী উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। চৌহালী ও শাহজাদপুর উপজেলার
এলাকার অনেক বাড়িঘর বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ায় মানুষজন পানিবন্দি
হয়ে পড়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসান মামুন
জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ১২
সেন্টিমিটার বন্যার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে
ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার বন্যার পানি বৃদ্ধি পেয়ে
বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা যায়, যমুনা নদী বেষ্টিত চৌহালী উপজেলার চরাঞ্চলের নিচু জমির
তিল,কাউন বাদাম, আখ ও সবজি ক্ষেত বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এসব
এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে এনায়েতপুর থানায় খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দির আরও
অন্তত ১৫ বাড়িঘর বন্যার পানিতে ডুরে গেছে। এসব বাড়িঘরের মানুষ চৌকি উচু
করে কমলমতি শিশুদের নিয়ে অতিকষ্টে বসবাস করছে। এছাড়া উপজেলার ১৩টি
ইউনিয়নের অধিকাংশ নিচু গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। নিচু রাস্তাঘাট
বন্যার পানিতে ডুবে গেছে। ভাঙ্গণ আতঙ্কে রয়েছে নদীপাড়ের অসহায় মানুষ।
এদিকে বন্যা ও বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচা সবজি,
মাছ ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষ চরম
বিপাকে পড়েছে।
এ বিষয়ে খুকনি ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁন জানান,বন্যা মৌসুম শুরু
হওয়ার পর থেকে তার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দি গ্রামে ব্যাপক
ভাঙ্গণ শুরু হয়েছে। গত ২ মাসে অন্তত ২ শতাধিক বাড়িঘর যমুনায় বিলিন হয়ে
গেছে। অসহায় জীবন যাপন করছে এসব ভাঙ্গণ কবলিত মানুষ। এছাড়া আরও অন্তত ১৫
বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব বাড়িঘরের মানুষ অতিকষ্টে রয়েছে।
শাহজাদপুর উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান,
যমুনার ভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলায় বরাদ্দর জন্য
পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র তা বিতরণ করা হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার
সরকার জানান, পাহাড়ি ঢল ও উজানের ভারী বর্ষণে গত ৪ দিন ধরে যমুনার পানি
বাড়ছে। আগামী ২/৩ দিন আরও পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
তবে এই মুহূর্তে ভারী বন্যার আশঙ্কা নেই।

মোঃ সোহরাওয়ার্দী

মোঃ সোহরাওয়ার্দী

Next Post
নওগাঁয় আট বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড এবং ১২ বছরের শিশু অপহরনের দায়ে চৌদ্দ বছরের কারাদণ্ড

নওগাঁয় আট বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড এবং ১২ বছরের শিশু অপহরনের দায়ে চৌদ্দ বছরের কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

 গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যাগে মিশুক ভ্যান বিতরন করেন- হুইপ

 গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যাগে মিশুক ভ্যান বিতরন করেন- হুইপ

3 years ago
কোন হিন্দু যদি দেশ থেকে চলে যেতে চায়, আমার লাশের উপর দিয়ে যাবে ফজলে হুদা

কোন হিন্দু যদি দেশ থেকে চলে যেতে চায়, আমার লাশের উপর দিয়ে যাবে ফজলে হুদা

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন