• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, February 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

হাতকড়াসহ আসামি পলাতক,৬ পুলিশ সদস্য ক্লোজড

by S M Rubel
May 28, 2023
in Uncategorized
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পালানোর ঘটনায় ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৭ মে) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযানে অংশ নেওয়া ৬ পুলিশ সদস্যকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রোকনুজ্জামান সরকারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পালানোর ঘটনায় ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৭ মে) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযানে অংশ নেওয়া ৬ পুলিশ সদস্যকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রোকনুজ্জামান সরকারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব,জালাল উদ্দীন, এসআই নাসির উদ্দীন,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নয়ন কৃষ্ণ হোড়, এএসআই আব্দুল কাদের ও কনস্টেবল আনসার আলী।

পুলিশ সূত্রে জানা যায়,২৪ মে রাতে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত মাসুদ রানা নামে ওই আসামিকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর গ্রেপ্তার আসামির মোবাইলে হেরোইনের ছবি দেখা যায়। পরে তকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে গিয়ে গ্রেপ্তার আসামির দেখানো মতো কোটি টাকা মূল্যের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাসুদের দুই হাতে একটি হ্যান্ডকাফ লাগানো ছিল। ফেরার পথে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। এ ঘটনার পর পুলিশ গত ৪ দিন ধরে অভিযান পরিচালনা করলেও পলাতক মাসুদ রানাকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের ধারনা মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন একই কথা বলছেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন,প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার কারণে সদর মডেল থানার মোট ছয় পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post
চারঘাটে বঙ্গবন্ধু “জুলিও কুরি” শান্তি পদক বিতরণ অনুষ্ঠিত

চারঘাটে বঙ্গবন্ধু “জুলিও কুরি” শান্তি পদক বিতরণ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

উল্লাপাড়া মডেল থানা কর্তৃক আয়োজিত, গ্রাম্য পুলিশদের মাঝে ঈদ উপহার, মোহাম্মদ আলী জিন্নাহ মানিক চীফ প্রধান রাজশাহী বিভাগীয় দৈনিক অপরাধ দমন।

2 years ago

মধুমতি এনজিওর টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন গ্রাহকেরা

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন