• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে ইউপি মেম্বারদেরপদ বাতিল না করার দাবি

by সুমন কুমার ঘোষ
October 17, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে ইউপি মেম্বারদেরপদ বাতিল না করার দাবি
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ইউপি মেম্বারদের পদ বাতিল না করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এর আয়োজন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ১২০ জন মেম্বার এতে অংশ নেন।
দুপুর ১২টায় উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বর থেকে ইউপি মেম্বারদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাইহান আলম (সদর), মাবুদ আলী (সদর), হোসেন আলী (সফাপুর), শাহীন আলম (রাইগাঁ), আঙ্গুর বেগম (হাতুড়), শেফালী আকতার (এনায়েতপুর) প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা গ্রাম আদালতের সদস্য হয়ে বিচার কার্য পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করি। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, বিভিন্ন প্রকারের প্রত্যয়ন প্রদানে শনাক্তকারি হিসেবে মুখ্য ভূমিকা পালন করি। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতা করি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বভাতা, দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত নানা কর্মসূচি প্রত্যক্ষভাবে সহযোগীতার মাধ্যমে বিতরণ করি। এলাকার রাস্তাঘাট সংস্কারে সরকারি অর্থে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করি। কৃষি কাজে সরকারি ভর্তুকি প্রদানের সময় প্রকৃত কৃষকের তালিকা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করি। মানবপাচার রোধে সহযোগীতা প্রদান করি। আমরা মাদকদ্রব্যের ব্যবহার বন্ধে বিশেষ ভূমিকা পালন করি।’
তারা বলেন, ‘আমরা গত ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে মেম্বার নির্বাচিত হই। এলাকার মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে আমাদেরকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করি। আমাদের দায়িত্বকাল আরও দুই বছর পাঁচ মাস বাকি আছে। এমতাবস্থায় পরিবর্তীত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে বাতিল করার কথা শোনা যাচ্ছে। ইউপি মেম্বারদেরকে বাতিল করা হলে জনগণ সেবা প্রাপ্তির বিষয়ে ব্যাপকভাবে সমস্যার সম্মুখিন হবেন। আমরা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করিনি। দলীয় প্রভাবমুক্ত থেকে সরাসরি জনগণের সেবা করে থাকি। আমাদের যেন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া না হয়।’
পরে এসব দাবি সম্বলিত সকল ইউপি সদস্যের পক্ষে রাইগাঁ ইউপি সদস্য আনিছুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান কাছে হস্তান্তর করা হয়।
ক্যাপশন : স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও মো: আরিফুজ্জামান

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

মহাদেবপুরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম: দৈনিক ইত্তেফাক” সত্যের পথে অটুট নক্ষত্রের পরিচয়

1 year ago
বেলকুচি এনায়েতপুর রেফ্রিজারেশন টেকনিক্যাল সংগঠনে নতুন সভাপতি নির্বাচিত

বেলকুচি এনায়েতপুর রেফ্রিজারেশন টেকনিক্যাল সংগঠনে নতুন সভাপতি নির্বাচিত

3 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন