• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ।

by মোঃ বাবুল ্মিয়া
November 27, 2024
in Uncategorized
0
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ।
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ।

মোঃ আজম খাঁন চট্টগ্রাম প্রতিনিধি।

আজ ২৬ নভেম্বর(মঙ্গলবার )সকাল ১১টার দিকে চিন্ময় কৃষ্ণকে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে। বেলা ১২টায় নির্ধারিত সময়ে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালতে তাকে উপস্থাপন করা হয়৷ এসময় চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত প্রাঙ্গন ছিল কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরা।

একই সাথে চিন্ময় কৃষ্ণকে করাগারে ডিভিশন ও ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন, ‘আমরা জামিন শুনানিতে বলেছি, এটি একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তিনি (চিন্ময়) করেননি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। উনাকে কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছেন।’

‘এছাড়া আমাদের আরেকটা আবেদন ছিল। উনি যেহেতু নিরামিষভোজী ও শাকাহারি, উনাকে যেন ধর্মীয় বিধিবিধান পালনের পূর্ণ সুযোগ দেওয়া হয়। আদালত সেটা মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

এদিকে শুনানি চলাকালে এজলাসের বাইরে আইনজীবীসহ বিপুল সংখ্যক তরুণ-যুবক জড়ো হন। তারা চিন্ময় কৃষ্ণের পক্ষে স্লোগান দিতে থাকেন। জামিন নামঞ্জুরের খবরে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই চিন্ময় কৃষ্ণকে আদালত ভবনের দোতলা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সবাই প্রিজন ভ্যানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন৷ এতে প্রিজন ভ্যান আটকে যায়। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর চিন্ময় কৃষ্ণ ভ্যানের ভেতর থেকে হ্যান্ডমাইকে বক্তব্য দেন।

তিনি সবাইকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানান। রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ছিলেন সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক। বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষের দায়িত্বে আছেন। তবে সম্প্রতি সংগঠনটি তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

সনাতনী জাগরণ জোটের ব্যানারে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী নানা কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে তাকেসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

মোঃ বাবুল ্মিয়া

মোঃ বাবুল ্মিয়া

ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০

Next Post
চাকরিতে পূন:বহাল ও কারাবন্দিদের মুক্তির দাবিতে নওগাঁয় বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিতে পূন:বহাল ও কারাবন্দিদের মুক্তির দাবিতে নওগাঁয় বিডিআর সদস্যদের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে অমি

কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে অমি

2 years ago
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হালিমা প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হালিমা প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন