• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

অভিভাবকদের বেখেয়ালিতে বাড়ির উঠান থেকে দুই বছরের শিশুটিকে টেনে নিয়ে গেল শিয়ালে

by মোহাম্মদ সাঈদ
March 20, 2025
in Uncategorized
0
অভিভাবকদের বেখেয়ালিতে বাড়ির উঠান থেকে দুই বছরের শিশুটিকে টেনে নিয়ে গেল শিয়ালে 
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : বাড়ির উঠান থেকে দুই বছরের শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শিয়াল। শিশুর সন্ধান না পেয়ে খোঁজাখুজি শুরু করলে বাড়ির পাশে জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।গতকাল বুধবার সন্ধ্যায় বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইফতারের পর সবার অজান্তে বাড়ির উঠান থেকে শিয়াল শিশুটিকে টেনে নিয়ে যায়। পরে পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আরাফ ওই গ্রামের লিংকন মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলা করছিল আরাফ। হঠাৎ তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে এলাকার মসজিদে মাইকিং করা হয়। গ্রামের একজন দেখেন, একটি শিয়াল বাচ্চাকে টেনে নিয়ে জঙ্গলের ভেতর যাচ্ছে। তাঁর ডাকচিৎকার শুনে তাঁরা সবাই সেখানে যান। জঙ্গলের ভেতর আরাফকে পাওয়া যায়। তার গলায় কামড়ের দাগ; বুকে পায়ের নকের দাগ। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।

আরাফের বাবা লিংকন মিয়া বলেন, ‘সন্ধ্যায় আমি স্ত্রী–সন্তানকে নিয়ে বাসায় ইফতার করলাম। ইফতার শেষে ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে দেখি, উঠানে আমার ছেলের মরদেহ পড়ে আছে।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন দৈনিক অপরাধদমনকে বলেন, খবর পেয়ে আজ বৃস্পতিবার (২০শে মার্চ)সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণে জানা গেছে, শিয়ালের কামড়েই শিশুটি মারা গেছে। এ বিষয়ে পরিবারের অন্য কোনো অভিযোগ নেই। মরদেহ আজ সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মোহাম্মদ সাঈদ

মোহাম্মদ সাঈদ

স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১

Next Post
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক

জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক

3 years ago
বিএনপি এদেশের জনগণের আস্থার দল, বাংলাদেশে এখন একটাই নাম তারেক রহমান  —-আমান উল্লাহ আমান 

বিএনপি এদেশের জনগণের আস্থার দল, বাংলাদেশে এখন একটাই নাম তারেক রহমান  —-আমান উল্লাহ আমান 

1 year ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন