• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, April 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁ জেলার নিয়ামতপুরে তিন শতাব্দীর ধরমপুরের মসজিদ বিলুপ্তির পথে

by সুমন কুমার ঘোষ
May 14, 2025
in বিশেষ সংবাদ
0
নওগাঁ জেলার নিয়ামতপুরে তিন শতাব্দীর ধরমপুরের মসজিদ বিলুপ্তির পথে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধরমপুর গ্রামের ভাবিচা ইউনিয়নে দাঁড়িয়ে আছে এক শৈল্পিক ও নান্দনিক কারুকাজে নির্মিত একটি মসজিদ। যেটি বর্তমানে এলাকাবাসীর কাছে ‘ভাঙা মসজিদ’ নামে পরিচিত। স্থাপত্য কৌশল ও নির্মাণশৈলীতে অনন্য এই মসজিদটি কালের সাক্ষী হয়ে আছে।
এই মসজিদটি কত বছর আগে নির্মিত হয়েছিল, তার নির্ভরযোগ্য তথ্য মেলেনি। তবে প্রাচীন এক শিলালিপির ভিত্তিতে ধারণা করা হয়, ১৭০০ সালের দিকে মসজিদটি নির্মিত হয়। অনেকে মসজিদের নকশা দেখে একে মোগল আমলের স্থাপত্য বলে মনে করেন। আবার গ্রামের প্রবীণদের মতে, এই মসজিদটির নির্মাণকাল ঐতিহাসিক কুসুম্বা মসজিদের সময়কালেই পড়ে।
১৯২০ সালের ভূমিকম্পে মসজিদটির নয়টি গম্বুজ ভেঙে পড়ে। এর পর থেকেই উপরের অংশ ফাঁকা হয়ে যায় এবং শুরু হয় ধ্বংসের যাত্রা। আশির দশক থেকে মসজিদটির অবস্থা আরও নাজুক হতে থাকে। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, চারপাশে গজিয়েছে আগাছা। নামাজ পড়ার অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী পরে পাশেই একটি নতুন মসজিদ নির্মাণ করেন।
ধরমপুর পাইকপাড়া-মন্ডলপাড়া হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক মো. মহসিন আলী বলেন, ঐতিহ্যবাহী এই মসজিদের জমির পরিমাণ ১৩ শতাংশ। ২০ বছর আগেও এটি অনেক সুন্দর ছিল। শুধু দুই ঈদের নামাজ এখানে আদায় হতো। শেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ২০০০ সালে। বাপ-দাদাদের মুখে শুনেছি, ১৯২০ সালের ভূমিকম্পে ৯টি গম্বুজসহ মসজিদের কিছু অংশ ধসে পড়ে। এরপর থেকেই এটি ভাঙা মসজিদ নামে পরিচিত হয়। মসজিদের বড় বড় পাথর ৩০-৩৫ বছর আগে কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
এলাকার প্রবীণ ব্যক্তি আনিছুর রহমান জানান, বিভিন্ন সময় কিছু কর্মকর্তা এসে মসজিদটি পরিদর্শন করেছেন। গত বছর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মসজিদটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং ছবি তোলেন। তবে এরপর আর কোনো খোঁজখবর নেই। 
এক সময়ের স্থাপত্যশৈলীতে অনন্য এ মসজিদটি এখন প্রায় বিলুপ্তির পথে। স্থানীয়দের দাবি, দ্রুত এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক, যাতে পরবর্তী প্রজন্ম এর গৌরবময় অতীত সম্পর্কে জানতে পারে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে জমিতে পানি সেচ কে কেন্দ্র করে মারামারি, আহত-৫

মহাদেবপুরে জমিতে পানি সেচ কে কেন্দ্র করে মারামারি, আহত-৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে মানববন্ধন

1 year ago
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ।

1 year ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন