• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 3, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

ঈশ্বরদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

by Md. Nazmul Islam
June 25, 2025
in E-Paper, বাংলাদেশ
0
ঈশ্বরদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

চাকরিতে ১৪তম গ্রেড এবং ‘টেকনিক্যাল পদমর্যাদা’সহ ছয় দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আগে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেলা সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মো. আসাদুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুদ্দোহা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ ও দপ্তর সম্পাদক তারেক হোসেন প্রমুখ।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিসমূহ:

  • স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন
  • বেতন বৈষম্য দূরীকরণ
  • ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
  • টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
  • ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ
  • টাইম স্কেল ও উচ্চতর স্কেলে থাকা কর্মীদের উন্নীত বেতন স্কেলের সঙ্গে সমন্বয়

বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৬ হাজারেরও বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক কর্মরত রয়েছেন। তারা সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিটি/টিডি টিকাদান, এবং রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা অভিযোগ করেন, চার দশকের বেশি সময় ধরে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদান রাখলেও এখনো পর্যন্ত তাদের চাকরির কাঠামোতে কোনো উন্নয়ন হয়নি। বেতন কাঠামোয় বিদ্যমান বৈষম্য তাদের হতাশ করেছে।

অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় আগামী সেপ্টেম্বর থেকে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
ঈশ্বরদীতে বর্ষার আগমনী বার্তা নিয়ে ফুটেছে কদম ফুল

ঈশ্বরদীতে বর্ষার আগমনী বার্তা নিয়ে ফুটেছে কদম ফুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নিউমোনিয়ায় ৯দিনে হাসপাতালে ভর্তি ৮৪ শিশু ,এক শিশুর মৃত্যু

নিউমোনিয়ায় ৯দিনে হাসপাতালে ভর্তি ৮৪ শিশু ,এক শিশুর মৃত্যু

4 years ago

জনাব মারুফ হোসেন পিপিএম অতিরিক্ত ডিআইজি অধিনায়ক Rab ১২ সিরাজগঞ্জ,মারুফ হোসেন স্যার বরিশালে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সৎ ও ন্যায়পরায়ণতা ব্যক্তিত্বের সম্পূর্ণ অধিকারী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচনা করলেন রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ মানিক। সমস্ত প্রশাসনিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সাথে আছেন ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম, taras Thana কর্মরত আছেন। মুক্তিযুদ্ধে স্বপক্ষে দেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আইনের সহযোগিতা দানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রফাউন্ডেশন বাসক অঙ্গীকারবদ্ধ।

3 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন