• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 3, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের দাবিতে ঈশ্বরদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

by Md. Nazmul Islam
June 27, 2025
in E-Paper, ক্রিকেট, চাকরি, বাংলাদেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ
0
অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের দাবিতে ঈশ্বরদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিদ্যালয় চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের রেলগেট ট্রাফিক মোড় পর্যন্ত গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যৌন হয়রানি, আর্থিক অনিয়ম, অতিরিক্ত ফি আদায়, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে অধ্যক্ষ আসলাম হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ২৫ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সে সময় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে তা বোর্ডে পাঠানো হয়। তবে সম্প্রতি তাঁকে পুনর্বহালের চেষ্টা চলছে—এমন খবরে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং তারা আবারও আন্দোলনে নামেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী শামন্তা রহমান ঐশ্বর্য বলেন, অধ্যক্ষ আসলাম হোসেনের আচরণ অত্যন্ত অশোভন ও অনৈতিক। তিনি আমার মত ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ুয়া বোনদের সাথে এমন আচারন করতে না পারে, একন্যই তাঁর স্থায়ী বহিষ্কারের দাবি করছি।

শিক্ষার্থী আফরোজা জাহান বলেন,
তিনি আমাদের সঙ্গে এমনভাবে কথা বলেন, যেন আমরা মানুষই নই। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে তাঁর অধীনে আমাদের ভবিষ্যৎ গড়া সম্ভব নয়।

মাওয়া নামের আরেক শিক্ষার্থী বলেন,
“পড়াশোনার চেয়ে তিনি টাকা আদায়ের কথাই বেশি বলতেন। ফরম ফিলআপ বাবদ অযথা অতিরিক্ত টাকা আদায় করতেন। এসব অনিয়মের কারণেই আমরা আন্দোলনে নেমেছি।”

শিক্ষার্থী সাবাহ ইসলাম বলেন, আমরা চাই নির্ভার পরিবেশে ক্লাস করতে। কিন্তু তাঁকে পুনর্বহালের কথা শোনার পর থেকে আমরা মানসিক চাপে আছি।

বর্তমানে এডহক কমিটির সভাপতি ইমরান কায়েস শাওন বলেন, আমি সদ্য দায়িত্ব পেয়েছি, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের এই আন্দোলনে অভিভাবক ও সচেতন মহলের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট না হয় এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব শুরু

নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া আবেদনের ভিত্তিতে ভোটকেন্দ্র স্থানান্তর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া আবেদনের ভিত্তিতে ভোটকেন্দ্র স্থানান্তর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

3 years ago
ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে সরক দুর্ঘটনা।

ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে সরক দুর্ঘটনা।

2 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন