
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নে, পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আদিবাসীদের মাঝে ঈদের উপহার বিতরণ
নওগাঁ জেলার ৮নং উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামের দওপাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করেছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা: রঞ্জনা বেগম।
ঈদকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে আদিবাসী পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে আদিবাসী পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য মহিলা মেম্বার রঞ্জনা বেগমের প্রতি কৃতজ্ঞতা জানান।
মহিলা মেম্বার মোছা: রঞ্জনা বেগম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমার এই ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।



