• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, June 9, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

by সুমন কুমার ঘোষ
June 9, 2026
in সর্বশেষ
0
নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার এক কলেজছাত্রীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় থেকে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী বাবা থানায় অভিযোগ করেন অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার দ্রুত তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এবং তার কাছে থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও কয়েকজন নারীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিয়ো উদ্ধার করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে সংরক্ষণ করত এবং বিভিন্নভাবে হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত। ভুক্তভোগী ওই ছাত্রী মোবাইল ফোনে আসামির সঙ্গে কথা হয়। এরপর তার অন্য জায়গায় বিয়ে হলে সে ছবি ও ভিডিয়োগুলো ছড়িয়ে দেয়। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি এবং অনলাইন হয়রানির মতো অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এবং নারী ও শিশুর বিরুদ্ধে অনলাইনভিত্তিক কোনো অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পুলিশ সুপারের প্রেস ব্রিফিংগাইবান্ধায় পিস্তল ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

পুলিশ সুপারের প্রেস ব্রিফিংগাইবান্ধায় পিস্তল ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

3 years ago

পারিবারিক বিরোধের জেরে গ্রামজুড়ে বির্তকিত পোস্টারকে ঘিরে তীব্র নিন্দা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

2 years ago

Popular News

  • নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    নওগাঁর ধামইরহাটে ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন