• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মহাদেবপুরে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পে দিন বদলের স্বপ্ন

by সুমন কুমার ঘোষ
May 31, 2023
in বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পে দিন বদলের স্বপ্ন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় সরকারি নানা সুবিধা পেয়ে এখন দিন বদলের স্বপ্ন দেখছেন আদিবাসীরা। প্রকল্পের আওতায় গৃহপালিত পশুপাখি পেয়ে সেগুলো লালন পালন করছেন মমতায়। এ থেকেই একদিন আসবে পুরো পরিবারের স্বচ্ছলতা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক জানান, প্রকল্পের আওতায় জরিপে এই উপজেলার মোট তিন হাজার আটশ’ ৮৬ ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার চিহ্নিত করা হয়। এরমধ্যে প্রথম পর্যায়ে তিন হাজার একশ’ ১০টি পরিবারকে প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যেই এক হাজার নয়শ’ ৫টি পরিবারের মধ্যে গৃহপালিত পশুপাখিসহ নানা উপকরণ প্রদান করা হয়েছে। এগুলোর মধ্যে ১৮১ পরিবারের মধ্যে একটি করে বোকনা বাছুর, বাছুর রাখার ঘর তৈরির উপকরণ, দানাদার খাদ্য প্রভৃতি, ৬৮৬ পরিবারের মধ্যে ২টি করে ভেড়া, ভেড়া রাখার ঘর তৈরির উপকরণ প্রভৃতি, ৮৫৭ পরিবারের মধ্যে ২০টি করে হাঁস, হাঁস রাখার ঘর তৈরির উপকরণ প্রভৃতি এবং ১৮১ পরিবারের মধ্যে একটি করে ষাঁড় বাছুর, বাছুর রাখার ঘর তৈরির উপকরণ প্রভৃতি বিতরণ করা হয়। সবশেষ গত মঙ্গলবার (৩০ মে) সকালে ১৮১ পরিবারের মধ্যে বিতরণ করা হয় ষাঁড় বাছুর। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, ভেটেরিনারী সার্জন ডা. আল আমিন তাং প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ষাঁড় গরু নিতে আসা আদিবাসীরা জানান, তারা বিনামূল্যে এসব পেয়ে দারুন খুশি। এসব লালন পালন করে আগামী দিনে স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে এলাকার আদিবাসীদের জীবন মানে উন্নয়ন হবে এমনটাই ভাবছেন স্থানীয়রা।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

র‍্যাব-১৫ কক্সবাজার এর অভিযানে টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবা ও ২ টি অস্ত্রসহ আটক ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিরামপুরে মাদকদ্রব্যসহ দুই নারী আটক

বিরামপুরে মাদকদ্রব্যসহ দুই নারী আটক

3 years ago
মহাদেবপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী সমবায় সমিতি লি:

মহাদেবপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী সমবায় সমিতি লি:

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন