• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

গাইবান্ধার নলডাঙ্গায় হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : বাদিকে হুমকি, ফাঁসি দাবি

by M A Jolil Mondol
July 12, 2023
in বাংলাদেশ
0
গাইবান্ধার নলডাঙ্গায় হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : বাদিকে হুমকি, ফাঁসি দাবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোর্টার গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা কলেজপাড়া গ্রামে স্ত্রী শেফালি বেগম হত্যার ঘটনায় স্বামী মহসিনকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্য আসামিদের এখন গ্রেফতার করেনি। ফলে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে ও তাদের ফাঁসির দাবিতে ১২ জুলাই বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।   

সংবাদ সম্মেলনে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের মৃত কাদের মোল্লা ছেলে রুবেল মিয়া লিখিত বক্তব্যে উল্লেখ করেন তার ছোট বোন শেফালি বেগম (২২) এর সাথে প্রায় ৪/৫ বছর পূর্বে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. নুরু প্রামানিকের ছেলে মহাসিন (২৮) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা জানতে পারে মহাসিন ডাকাত দলের সদস্য হওয়ায় ডাকাতির ঘটনায় পুলিশের কাছে একাধিকবার গ্রেফতার হয়েছিল। মহাসিন কোনো কাজ করতো না। এ নিয়ে প্রায়ই শেফালির সাথে ঝগড়া বিবাদের জেরে তাকে শারীরিক নির্যাতন চালাতো। এরই জের ধরে গত রমজান মাসে শেফালি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। সেখানে থাকাকালে আসামি মহাসিন, তার বাবা নুরু প্রামানিক, এলাকার লোকজন ও স্থানীয় ইউপি সদস্যসহ ওই বাড়িতে গিয়ে জানায়, শেফালিকে আর কোনদিন নির্যাতন করবে না বলে অঙ্গীকার করে তাকে গত ঈদ-উল ফিতরের কয়েকদিন পূর্বে মহাসিনের বাড়িতে নিয়ে যায়। এরপর মহাসিন পূর্বের ন্যায় আবারও তার ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে শেফালি গত ২৮ জুন ঈদ উল আজহার আগের দিন আবারও তাদের বাড়িতে চলে যায়। তখন উক্ত আসামি মহাসিন কয়েকদিন পর আবারও ওই বাড়িতে গিয়ে মহাসিন ভুল হয়েছে আর কোনদিন ভুল করবে না বলে তার বড় ভাই ও মুরুব্বীদের সাথে কথা বলে শেফালিকে পুনরায় গত ৭ জুলাই তার বোনকে মহাসিনের বাড়িতে পাঠায়। সেখানে নিয়ে গিয়ে আবারও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে মহাসিন, তার পিতা নুরু প্রামানিক, মাতা ময়না বেগম, তার ভাতিজা আলম মিয়ার যোগসাজসে শেফালিকে হত্যার পরিকল্পনা করে। বিষয়টি শেফালি বুঝতে পারলে এর প্রতিবাদ করায় ১নং আসামি মহাসিন ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে তার লোকজনদের সাথে নিয়ে গত ৮ জুলাই তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে।  

এরপর ওই বাড়ির প্রতিবেশী আত্মীয় ফুফাতো ভাবীর মাধ্যমে শেফালি হত্যাকান্ডের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় রুবেল মিয়া বাদি হয়ে গত ৮ জুলাই রাতে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা (নং ০৬) দায়ের করে। মামলা দায়েরের পর থেকে অন্যান্য আসামি মামলা থেকে নাম তুলে নেয়ার জন্য মোবাইল ফোনসহ নানাভাবে হুমকি প্রদান করছে। আসামিরা প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত শেফালির জেঠা কালাম মোল্লা, মো. আব্দুল খালেক, মো. ছাইদার মিয়া।

M A Jolil Mondol

M A Jolil Mondol

গায়বান্ধা জেলা ক্রাইম রিপোর্টার | +880 1934-668292

Next Post
আত্রাইয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার কভার ভ্যান |    মো:সুমন মিয়া.বিশেষ প্রতিনিদি.

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার কভার ভ্যান | মো:সুমন মিয়া.বিশেষ প্রতিনিদি.

3 years ago
পত্নীতলায় পাগলের কুড়ালের আঘাতেবৃদ্ধ নিহত : পাগলকেও পিটিয়ে হত্যা

পত্নীতলায় পাগলের কুড়ালের আঘাতে
বৃদ্ধ নিহত : পাগলকেও পিটিয়ে হত্যা

4 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন