• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 3, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

by Aparadhdamon
September 15, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল গাফফার, জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর:- আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। গত ১৯ জুন এ পরীক্ষা শুরুর হওয়ার কথা ছিল। বৈশ্বিক অতিমারী কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে ২ ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ পরীক্ষা ১ ঘণ্টা ৪০ মিনিট। চলতি বছর ৯টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। বিদেশে ৮ কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৬৭ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা ২০২১-এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর ফলে কারও পক্ষেই প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ায়, তার বিরুদ্ধে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও পরীক্ষার সময় প্রতিবছর কোচিং সেন্টার খোলা রাখা হয় কেন, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষার আগে সারাদেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। আমরা চাই, এ সময় অভিভাবকরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না এলে কোচিং সেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিং সেন্টার খোলা রাখা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে। এর আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ অ্যাপের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম প্রমুখ।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

"কেরানীগঞ্জে রাস্তার বেহাল দশা” নরুন্ডীর মোর হতে শাক্তা ডায়মন্ড মেলামাইন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শহীদ এমমনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকেগুলি, #অভিযুক্ত শিক্ষক আটক, #০২টি আগ্নেয়াস্ত্র ৮১ রাউন্ডতাজা গুলি ০১টি গুলির খোসা, #০৪টি ম্যাগাজিন ০২টিবি দেশি কাতানা (ছোরা) ও #১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার। ক্রাইম রিপোর্টার দৈনিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

2 years ago
স্মিথ পেলো না কোনো দল আই পি এলে

স্মিথ পেলো না কোনো দল আই পি এলে

4 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন