• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

গাইবান্ধায় শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন

by M A Jolil Mondol
August 5, 2023
in বাংলাদেশ
0
গাইবান্ধায় শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আ জলিল মন্ডল(ক্রইম)রিপোটার গাইবান্ধাঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতেই সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সহ-সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, পৌরসভার প্যানেল মেয়র মো: শহীদ আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহাসনা হাবিব রাজিবসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আবেদুর রহমান স্বপন, আশরাফুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অনুষ্ঠানে মৎস্য ও পশু পালনের জন্য ২ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

এছাড়া বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। 

M A Jolil Mondol

M A Jolil Mondol

গায়বান্ধা জেলা ক্রাইম রিপোর্টার | +880 1934-668292

Next Post

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল #এঁর ৭৪ তম জন্ম বার্ষিকীতে অফিসার ইনচার্জ কাজিপুর থানার শ্রদ্ধা নিবেদন। ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ রাজশাহী বিভাগ মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৭সে.মি. উপরে প্রবাহিত

3 years ago

পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধার করতে হবে: ডিএমপি হেডকোয়ার্টার্স এ মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, Bureau Chief National Aparadh Damon,,, Muhammad Ali zinnah Manik

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন