• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

র‌্যাব পরিচয়ে গুড় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি, ভূয়া সাংবাদিক গ্রেপ্তার

by Aparadhdamon
September 23, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

শেখ রবিউল ইসলাম আজমঃ রাজশাহীর চারঘাটে আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয়ে জনৈক গুড় ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়া সেই সাংবাদিক তারিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতেই তাকে আটক করা হয়। পরে আটককৃত সাংবাদিক তারিককে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম।

ওসি মাহবুবুল আলম জানান, গত বুধবার রাতে অভিযুক্ত সাংবাদিক তারিকের নেতৃত্বে একটি দল আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কৃষক ও গুড় ব্যবসায়ী জনৈক ইব্রাহিম হোসেনের বাড়ীতে গিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্য ভয়ে আতংকিত হয়ে পড়েন।

এক পর্যায়ে মামলা থেকে বাঁচতে ও আটকের হাত থেকে রক্ষা পেতে ৫ লাখ টাকা চাদা দাবি করেন অভিযুক্ত তারিকসহ তার সহযোগীরা। এক পর্যায়ে প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে ২ লাখ টাকা চাদা দিতে রাজি হলে গুড় ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে ২ লাখ টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত সাংবাদিক তারিকসহ তার অপর সহযোগীরা।

এ ঘটনা এলাকায় জানা জানি হলে পরে জানা যায় অভিযুক্ত তারিকসহ যারা ইব্রাহিম হোসেনের বাড়ীতে এসে আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়েছিলেন তারা মুলত চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন অনলাইন পোর্টালের সাংবাদিক। তারা কেউ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নন। পরে অভিযুক্ত তারিকের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অসংলগ্ন কথাবার্তা বলে ২ লাখ টাকা আত্মসাত করে।

কোন উপায় না পেয়ে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে বুধবার রাতেই সাংবাদিক তারিককে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৫ এর সদস্যরা তারিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও বলেন, আটক আসামীকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করা হয়েছে। তাদের আটকের ব্যাপারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

পাবনায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মধুপুরে আনসার ভিডিপি যাচাই-বাছাই।

মধুপুরে আনসার ভিডিপি যাচাই-বাছাই।

3 years ago
জুড়ীতে যোগমায়া মেমোরিয়াল একাডেমি প্রাথমিক বৃত্তিপ্রকল্প

জুড়ীতে যোগমায়া মেমোরিয়াল একাডেমি প্রাথমিক বৃত্তিপ্রকল্প

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন